1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১১৪ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ - NEWSTVBANGLA
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১১৪ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ

প্রতিনিধি

মালয়েশিয়ার কোটা ভারুতে বাংলাদেশিসহ ১১৪ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। মঙ্গলবার (২০ আগস্ট) কেলানতান রাজ্যের ইমিগ্রেশন ডিপার্টমেন্টের (জিআইএম) সদস্যদের একটি দল কোটা ভারুর কুয়ালা ক্রাইয়ের স্টাপনোল বাতু জং ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের কাছে একটি লোহার কারখানা থেকে তাদের আটক করে।

জিআইএম এনফোর্সমেন্ট ডিভিশনের পরিচালক বসরি ওথমান বলেন, আটকদের মধ্যে চীনের ৭০ জন, বাংলাদেশের ২৮ জন, থাইল্যান্ডের একজন, পাকিস্তানের দুইজন, মিয়ানমারের ১১ এবং ইন্দোনেশিয়ার দুইজন নাগরিক রয়েছেন। জনসাধারণের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

মঙ্গলবার (২০ আগস্ট) কেলান্তান স্টেট ইমিগ্রেশন কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিভিন্ন পদমর্যাদার মোট ৬৯ জন কর্মকর্তাকে নিয়ে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চালানো অভিযানে তাদের আটক করা হয়। আটক ১১৪ জনের মধ্যে ৯৮ জন পুরুষ ও ১৬ জন নারী। আটকদের বয়স ২৪ থেকে ৫০ বছরের মধ্যে।আটক অভিবাসীদের পরবর্তী আইনি পদক্ষেপের জন্য কেলানতান ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে বলে জানান বসরি ওথমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!