1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মা-ছেলেকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

মা-ছেলেকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

প্রতিনিধি

নওগাঁয় মা-ছেলেকে হত্যার দায়ে সুমন সরকার ওরফে টিটু (৫০) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. মোখলেছুর রহমান এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুমন সরকার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তুলারামপুর এলাকার বাসিন্দা। রায়ের সময় তিনি এজলাসে উপস্থিত ছিলেন।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৭ ডিসেম্বর বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে সাউথ ইস্ট ব্যাংক নওগাঁ শাখার ব্যবস্থাপক জয়ন্ত কুমার সরকারের স্ত্রী নিতা সরকার (৩৩) ও জয়তু সরকার (৬) নওগাঁ শহরের উকিলপাড়া এলাকায় ভাড়া বাসায় খুন হন। এ ঘটনায় জয়ন্ত কুমার নওগাঁ সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ সন্দেহভাজন আসামি হিসেবে সুমন সরকারকে ২০১৩ সালের ১৩ জানুয়ারি কুমিল্লার ব্রাহ্মণপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে।

পরে আসামি সুমন সরকার মা-ছেলেকে হত্যার দায় স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতের কাছে জবানবন্দি দেন। ব্যাংক কর্মকর্তা জয়ন্ত সরকারের কাছে টাকা দাবি করে না পেয়ে তার স্ত্রী-সন্তানকে হত্যা করেন সুমন সরকার। নওগাঁয় হত্যাকাণ্ড ঘটানোর পর সুমন কুমিল্লায় আশ্রয় নেন। সেখানে মাদক কেনা-বেচায় জড়িয়ে পড়েন তিনি। এ মামলায় ২০১৩ সালের ১৫ জুন সুমন সরকারকে একমাত্র আসামি করে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও উভয়পক্ষের আইনজীবীর শুনানি নিয়ে ৩০২ ধারায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি সুমন সরকারের বিরুদ্ধে এ রায় দেয় আদালত।রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি সামসুর রহমান। আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী শুভ্র সাহা।সরকারি কৌঁসুলি সামসুর রহমান বলেন, রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে করা ৩০২ ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হওয়ায় বিজ্ঞ আদালত আসামিকে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ প্রদান করেন। মহামান্য হাইকোর্ট বিভাগ কর্তৃক মৃত্যুদণ্ড অনুমোদন সাপেক্ষে প্রদত্ত মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হবে।

অন্যদিকে মৃত্যুদণ্ডের এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী শুভ্র সাহা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!