1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘প্লাস্টিকমুক্ত চট্টগ্রাম’ ক্যাম্পেইন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

‘প্লাস্টিকমুক্ত চট্টগ্রাম’ ক্যাম্পেইন

প্রতিনিধি

চট্টগ্রামে পরিবেশপ্রেমী শিক্ষার্থী সমাজের উদ্যোগে ‘প্লাস্টিকমুক্ত চট্টগ্রাম শীর্ষক’ প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৭ আগস্ট) নগরের কাজির দেউড়ি আউটার স্টেডিয়াম থেকে ক্যাম্পেইনের কর্মসূচি শুরু করা হয়।এতে চট্টগ্রামের সরকারি-বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন।

ক্যাম্পেইনে অংশ নেওয়া ভলান্টিয়াররা বিভিন্ন দলে ভাগ হয়ে সড়কে পড়ে থাকা বিভিন্ন ধরনের আবর্জনা বিশেষ করে সিঙ্গেল ইউজ প্লাস্টিক পরিষ্কারের পাশাপাশি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দোকান-পাট, রেস্টুরেন্ট থেকে প্লাস্টিক সংগ্রহের কাজ করে। এসময় ভলান্টিয়াররা জনসাধারণকে যেখানে সেখানে প্লাস্টিক বর্জ্য না ফেলার ব্যাপারে নিরুৎসাহিত করার পাশাপাশি লিফলেট বিতরণ করেন।

ক্যাম্পেইনের প্রধান সমন্বয়কারী ও পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম তামিম বলেন, তারুণ্যের হাতেই আগামীর বাংলাদেশ। অপচনশীল প্লাস্টিক আমাদের পরিবেশ ও স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। প্লাস্টিকের ক্ষতিকর দিক জানাতে ও দূষণ রোধে সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা এমন ক্যাম্পেইন অনুষ্ঠিত করেছি।তিনি বলেন, আমাদের ভলান্টিয়াররা প্লাস্টিক সংগ্রহের পাশাপাশি মানুষকে সচেতন করেছে। সংগ্রহ করা প্লাস্টিক বিক্রির অর্থ দিয়ে পরিবেশপ্রেমী শিক্ষার্থীরা বৃক্ষরোপণ করবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!