1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রাম নগরীতে ৫ ডাকাত গ্রেফতার - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

চট্টগ্রাম নগরীতে ৫ ডাকাত গ্রেফতার

প্রতিনিধি

চট্টগ্রাম নগরীর দুই এলাকা থেকে ৫ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে নগরীর কাজীর দেউড়ি ও নন্দনকানন এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয়রা ৫ ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়ে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে।

স্থানীয়রা জানান, রাত আড়াইটার দিকে নন্দনকানন এলাকায় ডাকাত দলের কয়েকজন সদস্য জড়ো হওয়ার বিষয়টি টের পেয়ে স্থানীয়রা সেনাবাহিনীর টহল টিমকে খবর দেয়। এ সময় একজনকে আটক করে সেনা সদস্যদের হাতে তুলে দেন স্থানীয়রা।

অন্যদিকে, কাজীর দেউড়ি এলাকায় রাত ২টার দিকে ডাকাত দলের কয়েকজন সদস্য এলাকায় ডাকাতি করতে এলে মসজিদের মাইকে ঘোষণা দেয়া হয়। মাইকে ঘোষণার সাথে সাথে এলাকার মানুষ একযোগে বের হয়ে তাদের ধাওয়া দেয়। জনতা ৪ জনকে আটক করে সেনাবাহিনীর টহল টিমের হাতে তুলে দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!