1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জায়রার বাবা-মা চরিত্রে অভিষেক-প্রিয়াঙ্কা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

জায়রার বাবা-মা চরিত্রে অভিষেক-প্রিয়াঙ্কা

প্রতিনিধি

 

নয় বছর আগের ‘দোস্তানা’ ও ‘ব্লাফমাস্টার’-এর হিট জুটি অভিষেক বচ্চন-প্রিয়াঙ্কা চোপড়া আবার পর্দায় ফিরছেন। এবার তারা অনস্ক্রিনে বাবা-মায়ের চরিত্রে অভিনয় করবেন। তাদের মেয়ের চরিত্রে থাকছেন ‘সিক্রেট সুপারস্টার’ জায়রা ওয়াসিম।

জি নিউজ জানায়, স্পেশাল চাইল্ডদের নিয়ে সোনালী বসুর পরবর্তী ছবিতে জায়রার মা-বাবার চরিত্রে অভিনয় করবেন অভিষেক ও প্রিয়াঙ্কা।

ছবিটি একটি সত্য ঘটনার ওপর ভিত্তি করেই তৈরি হবে। স্পেশাল চাইল্ড আয়েশা চৌধুরীর জীবন অবলম্বনে হবে লেখা হচ্ছে গল্প।

আয়েশার চরিত্রেই দেখা যাবে ‘দঙ্গল’-খ্যাত জায়রাকে। আয়েশা তার শারীরিক বাধা পেরিয়ে একজন মোটিভেশনাল স্পিকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন, পরে বইও লেখেন। তার জন্মের সময়ই ইমিউনো ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারে আক্রান্ত ছিলেন। পরে ১৩ বছর বয়সে পালমোনারি ফাইব্রোসিস নামে এক অসুখ ধরা পড়ে।

কিন্তু শারীরিকভাবে এতগুলো অসুখে আক্রান্ত হলেও কিছুই থামাতে পারেননি আয়েশাকে। সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। তবে ২০১৫ সালে মাত্র আঠারো বছর বয়সে মৃত্যু হয়। সে সব নিয়ে এগুবে ছবির চিত্রনাট্য।

বর্তমানে সিনেমাটির প্রি-প্রডাকশনের নিয়ে ব্যস্ত রয়েছেন নির্মাতা। এ বছরের মাঝামাঝিতে শুটিং শুরুর কথা রয়েছে।

প্রসঙ্গত, বেশ কয়েক বছর আমেরিকান টিভি সিরিজ ও হলিউড সিনেমার কারণে বলিউড থেকে দূরে ছিলেন প্রিয়াঙ্কা। তিনি কয়েকদিনের মধ্যেই সালমান খানের বিপরীতে ‘ভারত’-এর শুটিং নিয়ে মাঠে নামবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!