1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বরিশালের মোস্তফার বানানো ‘বিমান’ চলছে পানিতে - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

বরিশালের মোস্তফার বানানো ‘বিমান’ চলছে পানিতে

প্রতিনিধি

বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের চৌমুহনী বাজারের ওয়ার্কশপ মিস্ত্রি গোলাম মোস্তফা। দুই বছরের বেশি সময় ব্যয় করে তিনি তৈরি করেছেন অভিনব এক বাহন। যা দেখতে অনেকটা বিমানের মতো। দূর থেকে বিমান মনে হলেও এটি আসলে অবসর কাটানোর নৌযান। নাম সুবর্ণা এক্সপ্রেস-২।

প্রকৌশল শাস্ত্রে গোলাম মোস্তফার কোনো একাডেমিক জ্ঞান নেই। ওয়ার্কশপে কাজ করতে গিয়েই যতটুকু শিখেছেন। লোহা-লক্করের সঙ্গেই তার বন্ধুত্ব প্রায় ২৭ বছরের। অজোপাড়া গাঁয়ের এই মিস্ত্রি গতানুগতিক কাজে যখন হাঁপিয়ে ওঠেন তখন নিজের মতো করে নতুন কিছু তৈরি করেন। কখনো কৃষকের জন্য, কখনো জেলের জন্য, কখনো নিছক আনন্দের জন্য।

বিশারকান্দিতে গোলাম মোস্তফার চেয়ে মোস্তফা ফিটার বা ফাইন্ডার নামেই বিখ‌্যাত তিনি। ইঞ্জিনের দক্ষ মেকানিককে ফিটার বা ফাইন্ডর বলা হয়।

গোলাম মোস্তফা বলেন, আমরা গ্রামের খেটে খাওয়া মানুষ। চাইলেইতো আর বিমানে উঠতে পারতেছি না। বিমানে ঘুরে বেড়ানো ব্যয়বহুল। অনেক টাকা-পয়সা দরকার। অত টাকা আমি পাব কোথায়? চিন্তা করলাম বিমানে উঠার সক্ষমতা না থাকলেও নিজে একটা বিমানে তৈরি করি। যেটি নদীতে চলবে। নিজেও চড়তে পারলাম আর লোকজন বলবে বিমান আসছে। একেবারেই খেয়ালখুশিতে এটি তৈরি করেছি।

তিনি বলেন, এক সময় আমি অন্যের ওয়ার্কশপে কাজ করতাম। এখন চৌমুহনী বাজারে নিজের ওয়ার্কশপ আছে। কাজের চাপ না থাকলে স্টিল বা লোহা দিয়ে নিজের মনের মতোই কিছু তৈরি করি। এর আগে স্টিলের লাঙল বানিয়েছি। সাধারণত কৃষকরা ভালো ও মজবুত লাঙলের সংকটে থাকেন। তাছাড়া বছরে বছরে কাঠের লাঙল বদলাতে হয়। স্টিলের লাঙল দীর্ঘস্থায়ী। ধারালো হওয়ায় সহজেই গভীরভাবে জমি চাষ করা যায়।

গোলাম মোস্তফা বলেন, দক্ষিণাঞ্চল নদী প্রধান হওয়ায় নৌকা এখনো জনপ্রিয় পরিবহন। কিন্তু দেখা যায় অধিকাংশ নৌকা কয়েক বছরের মধ্যে নষ্ট হয়ে যায়। নৌকা যদি কাঠের বডি না হয়ে লোহার বডি হয় তাহলে দীর্ঘদিন ব্যবহার করা যায়। এই কথা চিন্তা করে আমি লোহার নৌকাও তৈরি করেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!