1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
৯টি রুম, সিনেমা হল- নওয়াজউদ্দিনের বিলাসবহুল বাংলোতে আরও যা আছে - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

৯টি রুম, সিনেমা হল- নওয়াজউদ্দিনের বিলাসবহুল বাংলোতে আরও যা আছে

প্রতিনিধি

রাস্তার ধারে একটি সাদা রঙের বাংলো। তার সামনে সাদা রঙের মার্বেল দিয়ে তৈরি সদর দরজা। সদর দরজাটি ঘেরা রয়েছে আরও একটি কাঠের দরজা দিয়ে। বাংলোর চারদিকে গাছপালা। সাদা-সবুজে ঘেরা এই বাংলোটি এক নজরে দেখলে মনে হবে সেখানে কোনও নবাব বাস করেন।

বলিপাড়া সূত্রের খবর, মুম্বাইয়ের ভারসোভা এলাকায় এই বাংলোটি ১২ কোটি ৮০ লাখ টাকা খরচ করে তৈরি করেছেন অভিনেতা। বাংলোটি তৈরি করতে তিন বছর সময় লেগেছে।

কাঠের দরজা দিয়ে নওয়াজের বিলাসবহুল বাংলোর অন্দরমহলে প্রবেশ করলেই দেখা যায় বিশাল ঘর। দেওয়ালে সাদা এবং বাদামি রঙের খেলা। দরজার সামনেই রাখা একটি বিলিয়ার্ড বোর্ড।

নওয়াজের বাংলোয় কোনও নির্মাতা কিংবা অভিনেতা হাজির হলে তাদের সঙ্গে চিত্রনাট্য নিয়ে আলোচনা করেন ডাইনিং হলে বসেই। ঘরের এক কোণে রয়েছে ডাইনিং টেবিল এবং চেয়ার। ঘরের মেঝে থেকে কাচের লম্বা জানালা সিলিং ছুঁয়েছে। সাদা রঙের পর্দা দিয়ে সেগুলি ঢাকাও রয়েছে।

গাছপালায় ঘেরা খোলামেলা জায়গাই বেশি পছন্দের নওয়াজের। পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘বাড়ি এমন একটি জায়গা যেখানে একবার আসার পর অন্য কোথাও যেতে ইচ্ছা করে না। সেখানেই যেন জীবনের সব শান্তি পাওয়া যায়।’

বন্ধুবান্ধবদের সঙ্গে ছবি নিয়ে আলোচনা করতে পছন্দ করেন নওয়াজ। আড্ডা দেওয়ার জন্য বাংলোর ছাদকে বেছে নিয়েছেন তিনি। সাদা রেলিং দিয়ে ঘেরা ছাদে রয়েছে বসার জায়গা। চারদিকে রয়েছে রংবেরঙের ফুলের গাছ।

বিছানায় সাদা রঙের চাদর, ঘরে সাদা রঙের পর্দা। অভিনেতা জানান, এই ঘর থেকে বাইরের দিকে তাকালেই চারদিকে শুধু সবুজ আর সবুজ। তাই নিজের বেডরুমটি তার কাছে প্রিয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!