1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সুনামগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক চৌধুরীর দাফন সম্পন্ন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সুনামগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক চৌধুরীর দাফন সম্পন্ন

প্রতিনিধি

আজ রোববার বিকাল ৬টায় উপজেলার জয়শ্রী ইউনিয়নের চানপুর গ্রামস্থিত পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
বাদ আসর ধর্মপাশা ডিগ্রী কলেজ মাঠে বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক চৌধুরীর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
এর আগে, ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিনের উপস্থিতিতে ও ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দোহার নেতৃত্বে একদল পুলিশ তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন। এ সময় বিউগলে করুন সুর বেজে উঠে।
এসময় ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ মুরাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ বিলকিছ ও ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা হিম- সহ উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধার সন্তানরা উপস্থিত ছিলেন।
আজ রোববার সকাল ৯ টায় সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক চৌধুরীর (৭৮) ধর্মপাশা উপজেলা সদরের উকিলপাড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন । মৃত্যুকালে তিনি স্ত্রী, একছেলে ও তিনমেয়ে রেখে গেছেন।
এদিকে, বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক চৌধুরীর মৃত্যুতে সুনামগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য এডভোকেট রনজিত চন্দ্র সরকার, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!