ইপেপার / প্রিন্ট
বচ্চন পরিবারের কোন্দল নিয়ে জল্পনা বহুদিন থেকেই। এ নিয়ে বচ্চন পরিবারের কেউ মুখ না খুললেও জানা গেছে, অশান্তির জেরে নাকি বউ ঐশ্বরিয়া ও মেয়ে আরাধ্যাকে নিয়ে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক। নিজের দাম্পত্যকে বাঁচাতে বচ্চন জলসা ছেড়ে অন্যত্র ওঠার পরিকল্পনা অভিষেকের।
জানা গেছে, বোরিভালি এলাকায় ১৫.৪২ কোটি টাকায় ৬টি ফ্ল্যাট কিনেছেন অভিষেক। তবে এই নিয়ে এখনও কিছু জানানো হয়নি বচ্চন পরিবারের পক্ষ থেকে।
গত বছরের দীপাবলি থেকেই বচ্চন পরিবারে অশান্তির খবর শোনা যাচ্ছে। নিজের বিলাসবহুল বাংলো প্রতীক্ষা মেয়ে শ্বেতার নামে করে দিয়েছেন বিগ বি। বলিউড সূত্র বলছে, শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে নাকি ঐশ্বরিয়ার একেবারেই বনিবনা নেই। মেয়েকে নিয়ে নাকি বাবার বাড়িতে গিয়ে উঠেছেন প্রাক্তন এই বিশ্বসুন্দরী।