1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিয়ের আগেই মা-ভাইয়ের সঙ্গে দূরত্ব বাড়ছে সোনাক্ষীর! - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বিয়ের আগেই মা-ভাইয়ের সঙ্গে দূরত্ব বাড়ছে সোনাক্ষীর!

প্রতিনিধি

সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের বিয়ে নিয়ে বলিপাড়া সরগরম। কিন্তু মেয়ের বিয়ে নিয়ে নাকি নানা ঝামেলা চলছে সিনহা পরিবারে। শোনা যাচ্ছিল, এই বিয়েতে মত ছিল না অভিনেতা শত্রুঘ্ন সিনহার। যদিও পরে অভিনেত্রীর মামা জানান, সোনাক্ষীর যেকোনো সিদ্ধান্তে বাবা-মা তার সঙ্গে আছেন। নিজের পছন্দের পাত্রকে বিয়ে করার পুরো অধিকার আছে তার।

অভিনেত্রীর মামা যাই বলুন না কেন, নিন্দকদের অবশ্য অন্য কথা। তারা বলছেন, এবার তো আরেক কাণ্ড! মা পুনম সিনহা ও ভাই লাভ সিনহার সঙ্গে দূরত্ব বাড়ল সোনাক্ষীর! সামাজিক মাধ্যমের পাতায় ধরা পড়ল সেটা।

সম্প্রতি সোনাক্ষীর ইনস্টাগ্রামে গোয়েন্দাগিরি চালায় নেটাগরিকদের একাংশ। তাতেই তারা দেখতে পান ইনস্টাগ্রামে মা পুনম ও ভাই লাভকে অনুসরণ করেন না সোনাক্ষী। যদিও বাবা শত্রুঘ্ন ও ভাই কুশকে ‘ফলো’ করেন সোনাক্ষী।

একই ভাবে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট থাকলেও মেয়েকে অনুসরণ করছেন না সোনাক্ষীর মা! এর পরই দুয়ে দুয়ে চার করছেন অনেকে। তবে কি মেয়ের ওপর ক্ষুব্ধ পুনম? যদিও নেটাগরিকদের একদল এই তত্ত্বকে নস্যাৎ করে দিয়েছে। তাদের দাবি, হীরামন্ডির প্রিমিয়ারেও সোনাক্ষীর সঙ্গে এসেছিলেন অভিনেত্রীর মা। একজন লিখেছেন, ‘অনেকেই সামাজিক মাধ্যমে নিজের মা-বাবাকে অনুসরণ করে না। তিলকে তাল করাটা বন্ধ করুন।’

এর মধ্যেই সোনাক্ষীর বিয়ের নিমন্ত্রণপত্র পৌঁছে গেছে অতিথিদের কাছে। ২৩ জুন রাত ৮টা থেকে বসবে বিয়ের আসর। নিমন্ত্রণপত্রে একটি ‘কিউ আর’ কোড রয়েছে, যেটি স্ক্যান করলেই নাকি শোনা যাচ্ছে হবু দম্পতির আমন্ত্রণবার্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!