1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভক্তদের মাঝে নতুন লুকে ধরা দিলেন জিৎ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ভক্তদের মাঝে নতুন লুকে ধরা দিলেন জিৎ

প্রতিনিধি

অভিনেতা জিতের প্রযোজনায় বাংলার প্রথম সায়েন্স ফিকশন ও কমেডি ঘরানার ছবি ‘বুমেরাং’ মুক্তির পরে এবার ভক্ত-অনুরাগীদের মাঝে নতুন লুকে ধরা দিলেন তিনি। পরিচালক নীরজ পাণ্ডে পরিচালিক ওয়েব সিরিজ ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ -এ অভিনয় করার সময় এ নতুন লুকে দেখা গেছে।

বুধবার (১৯ ‍জুন) কলকাতার শ্যামবাজারে শুটিং করার সময় মোটা গোঁফ, সুঠাম চেহারা রাগী পুলিশের চরিত্রে ক্যামেরাবন্দি হয়েছে। কখনো খাঁকি পোশাক তো কখনও আবার সাদা ফর্মালে। ক্যামেরার সামনে আসতেই পুরোদমে অ্যাকশন মুডে জিৎ। একেবারে পাওয়ার প্যাকড হিরো যাকে বলে।

এদিন শ্যামবাজারে শুটিং স্পটে জিৎকে দেখার জন্য আশেপাশের বাড়ির বারান্দা, ছাদে সব জায়গাতেই কৌতূহলী দর্শকদের ভিড় ছিল। তার মধ্যে মহিলাদের সংখ্যাটাই বেশি। প্রায় প্রত্যেকেই নিজের ঘরের কাজ ফেলে ছুটে এসেছিলেন। এ অভিনেতা শুটিংয়ের ফাঁকে হাসি মুখে হাত নেড়ে দর্শকদের অভিবাদন জানিয়েছেন।

সিরিজটি রিয়েলেস্টিক করার জন্য কোন কিছু বাদ রাখেননি নির্মাতারা। গল্পের সাথে মিল রেখে চলছে শুটিং। বেশিরভাগ দৃশ্যের শুটিং হবে উত্তর কলকাতার শ্যামবাজার এলাকায়। এর আগে পরিচালক শ্যামবাজারের মোহনলাল স্ট্রিট ঘুরে দেখেন।

এই সিরিজে  জিতের পাশাপাশি দেখা যেতে পারে প্রসেনজিৎ, পরমব্রত, শাশ্বত চট্টোপাধ্যায়কেও। সিরিজে অভিনয় করতে পারেন শোলাঙ্কি রায় ও চিত্রাঙ্গদা শতরূপা।

‘খাকি দ্য বিহার চ্যাপ্টার’ দেখার পর থেকেই দ্বিগুণ হয়ে উঠেছে ভক্তদের আশা। করন ট্যাকার অভিনীত সেই সিরিজকে দারুণ পছন্দ করেছিল দর্শক। আশা করা যায় বেঙ্গল চ্যাপ্টারকেও একইরকম ভালোবাসা দেবে মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!