1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শাহরুখ-সালমানদের পেছনে ফেলে শীর্ষে বিরাট - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

শাহরুখ-সালমানদের পেছনে ফেলে শীর্ষে বিরাট

প্রতিনিধি

শাহরুখ-সালমানদের পিছনে ফেলে ভারতের সবচেয়ে মূল্যবান সেলিব্রেটি খেতাব ছিনিয়ে নিলেন বিরাট কোহলি। তার ব্র্যান্ড ভ্যালু ২২৭.৯ মিলিয়ন মার্কিন ডলার যার অর্থ প্রায় ১৯ হাজার কোটি টাকা। 

২০২২ সালে বিরাটের ব্র্যান্ড ভ্যালু ছিল ১৭৬.৯ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ একলাফে ২৯% বৃদ্ধি পেয়েছে। ‘কনসালটেন্সি ফার্ম ক্রোল’ ভারতের সবচেয়ে প্রভাবশালী সেলিব্রেটি ব্র্যান্ডের তালিকা প্রকাশ করেছে।

যার মধ্যে সব বলিউড সেলিব্রেটিদের পিছনে ফেলে বিরাট কোহলি শীর্ষে রয়েছেন। ২০৩.১ মিলিয়ন মার্কিন ডলার ব্র্যান্ড ভ্যালু নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন রণবীর সিং।

২০২৩ সাল ছিল শাহরুখের ক্যারিয়ারের সবচেয়ে ব্যবসা সফল বছর। দুটো ১০০০ কোটির ছবি উপহার দিয়েছেন বাদশা। তবুও বিজ্ঞাপনী জগতে দর খুব বেশি বাড়েনি তার।

ক্রোল’স সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুয়েশন রিপোর্ট ২০২৩ শীর্ষক এই প্রতিবেদনে ১২০.৭ মিলিয়ন মার্কিন ডলার ব্র্যান্ড ভ্যালু নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন শাহরুখ খান। দশম থেকে সোজা ৩ নম্বর স্থান করে নিয়েছেন কিং খান। ২০২০ সালের পর এই প্রথমবার প্রথম পাঁচে জায়গা হল তার।

১১১.৭ মিলিয়ন মার্কিন ডলারের ব্র্যান্ড ভ্যালু নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন অক্ষয় কুমার। আলিয়া ভাট চতুর্থ থেকে পঞ্চম স্থানে নেমে গেছেন। তার ব্র্যান্ড ভ্যালু ১০১.১০ মিলিয়ন মার্কিন। ৯৬ মিলিয়ন মার্কিন ডলার ব্র্যান্ড ভ্যালু নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন দীপিকা পাড়ুকোন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!