1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বরুণ ধওয়ানের বাবা দিবসে আবেগঘন পোস্ট - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

বরুণ ধওয়ানের বাবা দিবসে আবেগঘন পোস্ট

প্রতিনিধি

বিয়ের তিন বছর পর বাবা হয়েছেন স্টুডেন্ট অব দ্য ইয়ার খ্যাত অভিনেতা বরুণ ধাওয়ান। চলতি মাসের (৩ জুন) কন্যাসন্তানের জন্ম দিয়েছেন স্ত্রী নাতাশা দালাল। সম্প্রতি স্ত্রী ও কন্যাসন্তানকে নিয়ে বাড়ি গিয়েছেন তিনি। 

এদিক বাবা দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়ের আঙুল ছুঁয়ে থাকা একটি ছবি পোস্ট করেছেন। যেখানে জানান, কন্যা সন্তানের বাবা হওয়ার মতো খুশি আর কিছুতে নেই। ছবিতে দেখা যায়, বাবার আঙুল চেপে ধরে রয়েছে মেয়ে।

পোস্টের ক্যাপশনে অভিনেতা লিখছেন, ‘শুভ বাবা দিবস পৃথিবীর সব বাবাকে। আমার বাবা আমাকে শিখিয়েছেন এই দিনটি কীভাবে উদযাপন করতে হয়। নিজের পরিবারের জীবনের প্রতিটা মুহূর্ত ভাগ করে কীভাবে ভাল থাকা যায় সেটাও তারই শেখানো। তাই আমিও সেই পথেই হাঁটব। একজন মেয়ের বাবা হওয়ার চেয়ে আনন্দ আর কিছুতে নেই।’

বরুণের এই পোস্টে ভালোবাসায় ভরিয়েছেন ভক্তরা। কমেন্টে কেউ লিখেছেন,‘আপনি সেরা মেয়ের সেরা বাবা হবেন। শুভ বাবা দিবস আমাদের হিরো।’ কেউ আবার লিখছেন, ‘ছবিটা দেখতে দেখতে হারিয়ে গিয়েছিলাম। চোখে পানি চলে এল।’ এক ভক্ত আবার বরুণের মেয়েকে অত্যন্ত ভাগ্যবতী বলে উল্লেখ করেছেন।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে হবু বাবা-মায়ের তালিকায় নাম লিখিয়েছিলে বরুণ-নাতাশা। স্ত্রীকে জড়িয়ে অনাগত গর্ভস্থ সন্তানকে আদরে ভরিয়ে দিতে দেখা গিয়েছিল। মনোক্রমের এই ছবি সে সময় অনুরাগীদের মন জয় করে নিয়েছিল।

দীর্ঘ ১৪ বছর সম্পর্কে থাকার পর ২০২১ সালের ২৪ জানুয়ারি নাতাশা-বরুণ বিয়ে করেন। কিন্তু অনেকেই জানে না শুরুতে বরুণের সঙ্গে সম্পর্কে জড়াতে রাজি ছিলেন না নাতাশা। বেশ কয়েকবার প্রেম নিবেদন করেছিলেন বরুণ। তারপর নাকি নাতাশা শেষ পর্যন্ত রাজি হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!