1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নিজেকে বাবা দিবসের ‘শুভেচ্ছা’ জানালেন পরীমণি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:১২ অপরাহ্ন

নিজেকে বাবা দিবসের ‘শুভেচ্ছা’ জানালেন পরীমণি

প্রতিনিধি

সিঙ্গেল মাদার হিসেবেই পরিচিত ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। স্বামী শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর একমাত্র ছেলে পূণ্যকে দেখভালের দায়িত্ব একাই সামলাচ্ছেন এই অভিনেত্রী।

এরই মধ্যে গেল মাসে পরী-পূণ্যর সংসারে এসেছে নতুন সদস্য। একটি কন্যা সন্তান দত্তক নিয়েছেন পরীমণি। ফলে বর্তমানে দুই সন্তানের মা এই অভিনেত্রী।

অভিনয় জগতের বাইরে দুই সন্তান নিয়েই পরীর যতো ব্যস্ততা। দুই হাতেই সন্তানদের সকল দায়িত্ব পালন করেন তিনি।

 

বিশ্ব বাবা দিবস। বিশেষ এই দিনটিতে সকলেই নিজের বাবাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন। বাবাকে নিয়ে নিজের মনের অভিব্যক্তি প্রকাশ করছেন।

বাদ যাননি পরীমণিও। ফেসবুকে এক স্ট্যাটাসে নিজেকে উদ্দেশ্য করে পরী লিখেছেন, মা হওয়ার সাথে সাথে এই বাবা হয়ে ওঠার ব্যপারটা যে চমৎকারভাবে আমার মধ্যে আছে, সেটাকে আমি অবশ্যই এপ্রিসিয়েট করি। হ্যাপি ফাদার্স ডে পরী। দায়িত্বের এই জীবন কঠিন হলেও সুন্দর।

নায়িকার সেই স্ট্যাটাসে ভক্তরাও পরীকে প্রশংসায় ভাসিয়েছেন। কেউ লিখেছেন, ‘সত্যিই তুমি অতুলনীয় একজন আদর্শ মা, আদর্শ বাবা।’ কারো মন্তব্য, ‘পৃথিবীর শ্রেষ্ঠ মায়ের মধ্যে তুমি একজন পরী।’

এদিকে ছেলের জন্মের পর দীর্ঘদিনের কাজ থেকে বিরতিতে ছিলেন পরী। গেল বছরের শেষ দিক থেকে আবারও কাজে ফিরেছেন। আর ফিরেই একের পর এক কাজ করছেন তিনি। দুই বাংলাতেই কাজ করছেন অভিনেত্রী।

বর্তমানে ‘দেবী’ খ্যাত নির্মাতা অনম বিশ্বাসের ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এ অভিনয় করছেন পরীমণি। অভিনেত্রীর সব কাজের ব্যস্তাতেই তার সঙ্গে ছেলে পুণ্য। ছেলের যত্ন আর অভিনয় নিয়েই সময় কাটছে অভিনেত্রীর। তবে সেই ব্যস্ততায় যোগ হয়েছে মেয়ে প্রিয়ম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!