1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জীবন-শিমুল বয়কট করার মতো কোনো কাজ করেনি : অমি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

জীবন-শিমুল বয়কট করার মতো কোনো কাজ করেনি : অমি

প্রতিনিধি

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে প্রিমিয়ার হয় ‘ফিমেল ৪’। এ সময় উপস্থিত ছিলেন পরিচালক কাজল আরেফিন অমি, অভিনেতা শিমুল শর্মাসহ ওয়েব ফিল্মটিতে কাজ করা প্রায় সকলেই। তবে অনুপস্থিত ছিলেন অভিনেতা শরাফ আহমেদ জীবন।

এ সময় ‘ফিমেল ৪’ বয়কট প্রসঙ্গে পরিচালক অমি বলেন, ‘আপনি যে কাউকেই বয়কট করতে পারেন, এটি আপনার ব্যক্তি স্বাধীনতা। কিন্তু আমার বিশ্বাস, যারা বয়কট লিখছে, তারা একটা সময় বুঝতে পারবে ফিমেল ৪ এর ডিরেক্টর বা এর সঙ্গে যারা কাজ করছে, তারা কেউ বয়কট করার মতো কোনো অপরাধ করেনি। যখন তাদের মনে হবে এই মানুষগুলো কোনো দোষ করেনি, তখন তারাই একটা সময় বয়কট করা বাদ দিয়ে ফিমেল ৪ দেখবে।’

অমি আরও বলেন, ‘আমার যা বক্তব্য তা আমি ফেসবুক স্ট্যাটাসে জানিয়ে দিয়েছি। সাময়িক সময়ের জন্য মানুষ বিভিন্ন প্রতিক্রিয়া দিচ্ছে, সেটা পরে থাকবে না আমার বিশ্বাস।’

প্রসঙ্গত, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বাংলাদেশে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেয় নেটিজেনরা। তার জের ধরে কোকাকোলার বিরুদ্ধে অবস্থান নিয়েছে সাধারণ শ্রেণি পেশার মানুষ।

কোকাকোলার বিরুদ্ধে এমন অবস্থানের ভিত্তিতে সম্প্রতি একটি বিজ্ঞাপন প্রচার করেছে প্রতিষ্ঠানটি। যেখানে দাবি করা হয়েছে, কোকাকোলা ইসরায়েলি পণ্য নয়। সেই বিজ্ঞাপনে অভিনয় করেছেন ব্যাচেলর পয়েন্ট খ্যাত অভিনেতা শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা, আব্দুল্লাহ আল সেন্টু প্রমুখ।

‘কোকাকোলা’র এই বিজ্ঞাপনটি প্রকাশ্যে আসার পর থেকেই কঠোর সমালোচনা শুরু হয়েছে। সাধারণ মানুষের তোপের মুখে ক্ষমা চেয়েছেন অভিনেতা শিমুল শর্মা। অন্যদিকে শরাফ আহমেদ জীবন নিজের অবস্থান পরিষ্কার করেছেন।

তবুও সাধারণ মানুষের প্রতিক্রিয়া থামেনি। সামাজিক মাধ্যমে কোকাকোলার পাশাপাশি বিজ্ঞাপনের অভিনেতাদেরও বয়কটের ডাক উঠেছে। যার প্রভাব পড়েছে ব্যাচেলর পয়েন্ট খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমির ওপর, তার আসন্ন ওয়েবফিল্ম ‘ফিমেল ৪’ এর ওপর।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!