1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাভার-আশুলিয়া সড়কে কমেছে যানবাহনের চাপ - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

সাভার-আশুলিয়া সড়কে কমেছে যানবাহনের চাপ

প্রতিনিধি

ঈদযাত্রায় সাভার-আশুলিয়ায় সড়কে ভোগান্তির পর ফিরেছে স্বস্তি। রাতে র্দীঘ সময় যানজটের পর সকালে যানবাহনের চাপ কমায় নির্বিঘ্নে গন্তব্যে ফিরছে ঘরমুখো মানুষ।

সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার, হেমায়েতপুর, উলাইল, সাভার বাসস্ট্যান্ড, নবীনগর, নয়ারহাট ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল, শ্রীপুর, জিরানী, কবিরপুর এবং ডিইপিজেড-আশুলিয়া-আব্দুল্লাহপুর সড়কের ইউনিক, জামগড়া, জিরাবো ও আশুলিয়া বাজার ঘুরে সড়কে স্বস্তির চিত্র দেখা যায়।

ওয়েলকাম বাসের যাত্রী আব্দুল্লা বলেন, আমি গুলিস্থান থেকে সকাল সাড়ে ৭টায় রওনা হয়েছি। তবে সড়কে কোথাও র্দীঘ সময় যানজটে বসে থাকতে হয়নি। ভোগান্তি ছাড়াই নবীনগর পর্যন্ত এসেছি বলে জানান তিনি।

অন্যদিকে নাবিল বাসর যাত্রী পপি আক্তার ঢাকা পোস্টকে বলেন, গাবতলী থেকে বাইপাইল পর্যন্ত এসেছি। যাত্রী উঠানো ছাড়া কোথাও বসে থাকতে হয়নি।

পরদিকে ঠিকানা বাসের চালক আরিফ হোসেন ঢাকা পোস্টকে বলেন, গতকাল রাতে অনেক যানজট ছিল। আমি যাত্রী নিয়ে চন্দ্রা পৌঁছাতে প্রায় ৪ ঘণ্টার বেশি সময় লেগেছিল। তবে সকালে কোথাও যানজটে পড়তে হয়নি।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ আয়ুব আলী ঢাকা পোস্টকে বলেন, রাতে যাত্রীদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছিল। তবে ভোর থেকে গাড়ির চাপ থাকলেও কোথাও যানজট নেই। এছাড়া বিভিন্ন পয়েন্টে পুলিশ যানজট নিরসনে তৎপর রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!