1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাচ্চাদের ছবি তুললেই মামলা করবেন বলিউড নায়িকারা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

বাচ্চাদের ছবি তুললেই মামলা করবেন বলিউড নায়িকারা

প্রতিনিধি

বলিউডের পাপারাৎজিরা তারকাদের জন্য বরাবরের মতোই একটা বিরক্তির বিষয়। কয়েকদিন আগে নবাগত সন্তানকে নিয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরছিলেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর। তখন পাপারাৎজিদের উপস্থিতি টের পেয়ে কন্যা সন্তানকে চাদরে পেঁচিয়ে রাখতে দেখা যায় অভিনেতাকে। 

মূলত নজর এড়াতে ক্যামেরার সামনে বাচ্চাদের ফেলতে চাননা অনেক বাবা-মা। এমন রীতি নিয়ে তারকা মহলও বেশ সরব। এবার বাচ্চাদের ছবি তোলা নিয়ে পাপারাৎজিদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিন বলিউড নায়িকা আলিয়া ভাট, রানি মুখার্জি ও আনুশকা শর্মা।

ভারতীয় গণমাধ্যমের খবর, এই তিন নায়িকা তাদের সন্তানদের নিরাপত্তা রক্ষার স্বার্থে পাপারাৎজিদের বিরুদ্ধে রীতিমতো নিষেধাজ্ঞা জারি করেছেন। যে নিষেধাজ্ঞা অমান্য করলে মামলা করা হবে বলেও জানিয়েছেন তারা।

বিষয়টি নিয়ে এক পাপারাৎজি গণমাধ্যমকে বলেন, ‘রানি মুখার্জি আমাদের কড়া হুমকি দিয়েছেন। জানিয়েছেন, আমরা যদি নিজেদের সীমা অতিক্রম করে ফেলি, তাহলে আমাদের বিরুদ্ধে মামলা করবেন তিনি। সেদিক থেকে আনুশকা শর্মার অনুরোধ করার ধরন একেবারেই আলাদা। তিনি নিজের সন্তানের ছবি না তোলার জন্য অনুরোধ করেছেন সবাইকে। না শুনলে ব্যবস্থা নেবেন।’

প্রসঙ্গত, অভিনেত্রী আলিয়া ভাটের মেয়ে রাহার জন্মের পর পরই কিছু পাপারাৎজি তার বাড়ির উল্টোদিকে থেকে লুকিয়ে ছবি তোলার চেষ্টা করে। তা দেখে রীতিমতো রেগে গিয়েছিলেন আলিয়া। ব্যাপারটা সামনে আনেন রাহার মা। বহু তারকা এতে প্রতিবাদও করেন। সেই ঘটনার পর প্রায় ১০০ জন পাপারাৎজিকে নিজেদের বাড়িতে ডেকেছিলেন রণবীর-আলিয়া। তারা সকল পাপারাৎজিদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, সঠিক সময়ে তারা অবশ্যই মেয়েকে এনে ক্যামেরার সামনে পোজ দেবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!