1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিরুষ্কার মতো লন্ডনেই জন্ম নেবে ভিকি-ক্যাটের সন্তান - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

বিরুষ্কার মতো লন্ডনেই জন্ম নেবে ভিকি-ক্যাটের সন্তান

প্রতিনিধি

মা হচ্ছেন ক্যাটরিনা- এই তথ্য পুরনো। এবার জানা গেল বিরাট-আনুশকার মতো লন্ডনের মাটিতেই ভিকি কৌশল আর ক্যাটরিনার সন্তান জন্ম নিতে পারে।

বেশ কয়েক দিন আগে মুম্বাই ছেড়ে লন্ডনে গিয়েছেন ক্যাটরিনা কাইফ। সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে ক্যাটরিনা ও ভিকির লন্ডন সফরের সেই ভিডিও।

যেখানে দেখা গেছে, লন্ডনের রাস্তায় কালো কোট পরে স্বামীর সঙ্গে হাঁটছেন নায়িকা। আর সেই ছবি প্রকাশ্যে আসার পর থেকেই জল্পনা শুরু হয়েছে, অভিনেত্রী অন্তঃসত্ত্বা আর সেই কারণেই লম্বা পোশাকে নিজের বেবিবাম্প আড়াল করছেন ক্যাট।

তবে ক্যাটরিনা কাইফ যে সন্তানসম্ভবা, তা নিয়ে অনেক দিন ধরেই বলিপাড়ায় চর্চা চলছে। যদিও এ নতুন কিছু নয়। আসলে যখনই কোনও নায়িকার বিয়ে হয়ে যায়, তার কিছু দিন পর থেকেই তাকে নিয়ে খবর রটতে থাকে যে এবার তিনি মা হতে চলেছেন। ক্যাটরিনার ক্ষেত্রেও ভক্তদের সেই চেনা আগ্রহই নজরে এসেছে। তবে সম্প্রতি স্বামী ভিকি কৌশলের জন্মদিনের একটি ভিডিও ঘিরে জল্পনা আরও বেড়েছে।

বি-টাউনে এমনও গুঞ্জন শুরু হয়েছে, আনুশকা শর্মার মতো ক্যাটরিনাও সন্তান প্রসবের আগে লন্ডনে উড়ে গিয়েছেন। বর্তমানে ভিকি কুশলও সেখানেই রয়েছেন। এমনিতেই বিরাট ও আনুশকা তাদের প্রতিবেশী। ক্যাটরিনা নিজে লন্ডনের নাগরিক। অভিনেত্রীর জন্ম সেখানেই। সেদেশে তার নিজস্ব বাড়িও রয়েছে। আপাতত বিয়ের মতো তার মা হওয়ার খবরও গোপন রাখতে চান ক্যাট।

ভারতীয় সংবাদ মাধ্যম এবার যে খবর সামনে এনেছে তাতে সব গুজবকে সত্যি বলে মানতেই হয়। ক্যাটরিনা এবং ভিকির ঘনিষ্ঠ এক মুখপাত্রের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে, নায়িকা সত্যিই মা হতে চলেছেন। প্রথম সন্তানের জন্ম তিনি লন্ডনে দেবেন। সে কারণে ভিকিও এখন স্ত্রীর সঙ্গে সেখানেই আছেন। এবার দেখার, ভিক্যাট কবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করেন।

ক্যাটরিনা ও ভিকির সম্পর্ক শুরুর দিন থেকেই তা নিয়ে প্রবল কৌতূহল ছিল অনুরাগীদের। বেশ অনেকদিন বাদে সম্পর্কের কথা স্বীকার করেন দুজনে। ২০২১ সালের ডিসেম্বরে তারকা যুগলের চার হাত এক হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!