1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পরীমণিকে ক্ষমা করে দিলেন মিম - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

পরীমণিকে ক্ষমা করে দিলেন মিম

প্রতিনিধি

ঢালিউডে পরপর দুই সিনেমায় জুটি বেঁধে ব্যবসাসফল ছবি উপহার দেন চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। বছরখানেক আগেই ‘দামাল’ ও ‘পরাণ’ সিনেমায় একসঙ্গে কাজ করেন এই জুটি।

তবে এই দুই সিনেমার পরপরই ভেঙে যায় তাদের জুটি। কারণ চিত্রনায়িকা পরীমণি। এই নায়িকা একটা সময়, স্বামী শরিফুল রাজের সঙ্গে মিমের বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ তোলেন। যে কারণে শরিফুল রাজের সঙ্গে পরবর্তীতে সকল কাজ থেকে নিজেকে সরিয়ে নেন মিম।

এক নায়ককে কেন্দ্র করে এই দুই নায়িকার মাঝে সৃষ্টি হওয়া কোন্দলের পর কেটে গেছে প্রায় দুই বছর। এর মধ্যে কখনো একসঙ্গে দেখা যায়নি পরীমণি-বিদ্যা সিনহা মিমকে।

তবে এই দুই নায়িকার ভক্তদের জন্য রয়েছে স্বস্তির খবর। সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিদ্যা সিনহা মিম ও পরীমণি। যেখানে আরও উপস্থিত ছিলেন
ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ও একঝাঁক নায়িকা।

এই অনুষ্ঠানেই প্রায় দেড় বছর পর আবারও কথা বলেছেন পরীমণি ও মিম। অতীতের সেই ঘটনার জন্য মিমের কাছে ক্ষমা চেয়েছেন পরী। নায়িকাও অভিমান টিকিয়ে রাখেননি। সবকিছু ভুলে পরীমণিকে ক্ষমা করে দিয়েছেন তিনি।

এ বিষয়ে বিদ্যা সিনহা মিম বলেন, ‘অনুষ্ঠানে হঠাৎ করে এসেই পরী আমাকে জড়িয়ে ধরে। এরপর পূর্বের সব ঘটনা ভুলে যেতে অনুরোধ করে। সবকিছুর জন্য সরি বলছিল। মানুষমাত্রই তো ভুল হয়, তাই আমিও ক্ষমা করে দিয়েছি।’

এদিকে ওই অনুষ্ঠানের একাধিক ভিডিওতে বেশ হাসিখুশিই দেখা মিলেছে দুই নায়িকার। নায়ক শাকিব খানের হাত ধরে একসঙ্গে র‌্যাম্পেও হেঁটেছেন মিম-পরী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!