1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এত বেশি সামনে আসি যে মানুষও বিরক্ত হয় : অপু - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:০২ অপরাহ্ন

এত বেশি সামনে আসি যে মানুষও বিরক্ত হয় : অপু

প্রতিনিধি

ঢাকাই চলচ্চিত্রের ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। যিনি শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য সিনেমা। অভিনেতার সঙ্গে প্রেম-বিয়ে ও বিচ্ছেদের পর একমাত্র ছেলে আব্রাম খান জয়কে নিয়ে এখন সময় কাটছে নায়িকা অপু বিশ্বাসের।

মাতৃত্বকালীন বিরতি শেষে শোবিজ অঙ্গনে ফিরলেও এখন সিনেমায় খুব একটা সরব নেই অপু। এর মধ্যে কয়েকটি কাজ করলেও আলোচনায় আসতে পারেননি এই নায়িকা। যদিও সিনেমার বাইরে অন্যান্য কাজে বেশ ব্যস্ত রয়েছেন তিনি। ব্র্যান্ডিং-প্রোমোশন এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান উদ্বোধন, স্টেজ শো এর পাশাপাশি নিজের ইউটিউব কনটেন্ট তৈরির কাজ নিয়ে সময় কাটাচ্ছেন অপু।

কয়েকদিন আগে ইউরোপ সফর শেষে দেশে ফিরেছেন অভিনেত্রী অপু বিশ্বাস। ঘুরেছেন ফ্রান্স, বেলজিয়াম ও স্পেন এ; বার্সেলোনায় একটি শো করেছেন।
সফর শেষ করে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজের সমসাময়িক কাজের প্রসঙ্গে কথা বলেন অভিনেত্রী। অপুকে নিয়মিত পর্দায় পাওয়া যাবে কী না, এমন প্রশ্নে অভিনেত্রী বলেন, ‘মানুষ পাচ্ছে তো আমাকে। আর আমি এতটা বেশি রেগুলার যে, মানুষও বিরক্ত হয়। ক্যামেরার সামনে অপু, ফেসবুক খুললেই অপু, ইউটিউব দেখলেই অপু, সিরিয়াসলি। আমি মূলত দর্শকদের জন্য তৈরি হয়েছি, তাই আমি সারাজীবন তাদের সঙ্গে থাকতে চাই।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!