1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাবার সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় নদীতে তলিয়ে গেলেন ছেলে - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

বাবার সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় নদীতে তলিয়ে গেলেন ছেলে

প্রতিনিধি

রাশিয়ার ভোলকভ নদীতে ঘটেছে এমন মর্মান্তিক ঘটনা। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন মোট চারজন। তাদের সবাই ভারতের নাগরিক।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শুক্রবার (৭ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে, হর্ষ অনন্তরাও দেশাল, জিসান আশফাক পিঞ্জারি, জিয়া ফিরোজ পিঞ্জারি এবং মালিক মোহাম্মদ ইয়াকুব রাশিয়ায় নদীতে ডুবে প্রাণ হারিয়েছেন। তারা সবাই যুরোস্লাভ-দ্য-ওয়াইজ-নোভগোরোদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তারাসহ আরও এক বন্ধু ভোলকোভ নদীতে ঘুরতে গিয়েছিলেন। তারা সবাই নদীর পানিতে নেমেছিলেন। তখনই শক্তিশালী ঢেউয়ে ভেসে যান।

নিহত চারজনের মধ্যে জিসান এবং জিয়া সম্পর্কে ভাই ছিলেন। তাদের বাড়ি ভারতের মহারাষ্ট্রের জালগাঁও বিভাগে।

জিসান নদীর পাড়ে গিয়ে পরিবারের কাছে ফোন দেন বলে জানিয়েছেন তার পরিবারের এক সদস্য। তিনি স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, “ভোলকোভ নদীতে গিয়ে জিসান তার পরিবারের কাছে ভিডিও কল দেয়। শক্তিশালী ঢেউ আঘাত হানার পর তার বাবা এবং পরিবারের অন্যান্য সদস্যরা বারবার অনুরোধ করছিল নদীর পানি থেকে যেন তারা সরে আসে।।”

তবে রাশিয়ার সংবাদমাধ্যমে বলা হয়েছে, যারা নদীতে ঘুরতে গিয়েছিল তাদের এক মেয়ে বন্ধু প্রথমে ভেসে নদীতে চলে যায়। তখন তাকে বাঁচাতে যায় চারজন। যার মধ্যে তিনজনও পরবর্তীতে ডুবে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!