1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সরে গেল সাইফ যুব দল, বাফুফের ‘দ্বৈতনীতি’ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

সরে গেল সাইফ যুব দল, বাফুফের ‘দ্বৈতনীতি’

প্রতিনিধি

দেশের প্রথম বিভাগ ফুটবলের দলবদলের শেষ দিন ছিল ৩১ মে। নির্ধারিত সময়ে দলবদলে অংশগ্রহণ করেনি সাইফ স্পোর্টিং যুব দল ও ফ্রেন্ডস সোশ্যাল ওয়েলফেয়ার। ফলে ১৮টি দল নিয়ে আগামী ১ জুলাই থেকে কমলাপুরে শুরু হবে প্রথম বিভাগ ফুটবল লিগ।

সাইফ স্পোর্টিং যুব দল গত ২৯ মে বৈশ্বিক বাণিজ্য ও পারিপার্শ্বিক পরিস্থিতির জন্য দলবদলে অংশগ্রহণে অপরাগতা প্রকাশ করে মহানগরী ফুটবল লিগ কমিটিকে চিঠি দেয়। এর আগে ২০২২ সালের আগস্টে বৈশ্বিক আর্থিক মন্দায় প্রিমিয়ার লিগ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে সাইফ স্পোর্টিং। দুই বছর পর এবার তারা যুব দলকেও সরিয়ে নিলো।

২০২২ সালেই সাইফের যুব দলের দ্বিতীয় বিভাগে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ছিল। ফুটবলারদের নিবন্ধন হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত ২০২২ সালের দ্বিতীয় বিভাগে অংশগ্রহণ করে দলটি। চ্যাম্পিয়ন হয়ে সাইফ প্রথম বিভাগে উত্তীর্ণ হয়। সেখানে উত্তীর্ণ হলেও তারা না খেলার সিদ্ধান্ত নিয়েছে। সিনিয়র দল সর্বস্তরের ফুটবল থেকে প্রত্যাহার করলেও যুব দলের ব্যাপারে শুধু চলতি মৌসুমে প্রথম বিভাগে না খেলার অপরাগতা প্রকাশ করেছে চিঠিতে।

প্রথম বিভাগ ফুটবল লিগ থেকে গত মৌসুমে দুই দল প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগে সুযোগ পেয়েও খেলেনি। এবার উল্টো চার দল বিসিএলে খেলার সুযোগ পাবে। ‘বিসিএলে দল সংখ্যা কম। তাই দল বাড়ানোর লক্ষ্যে প্রথম বিভাগের শীর্ষ চার দল বিসিএলে খেলার সুযোগ পাবে’, জানিয়েছেন মহানগর ফুটবল লিগ কমিটির কো-চেয়ারম্যান ইলিয়াস হোসেন। দুই দল থেকে আকস্মিক চার দলের উন্নতি নিয়ে অবশ্য মহানগর লিগ কমিটির মধ্যেই খানিকটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। বাইলজের এই ধারা এখনও অবশ্য সংশোধিত হয়ে পরিপূর্ণ অনুমোদন পায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!