1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পারফেক্ট রেসিপি কনটেস্ট ২০২৪ অনুষ্ঠিত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

পারফেক্ট রেসিপি কনটেস্ট ২০২৪ অনুষ্ঠিত

প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক: নাহার নারী উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি হাসিনা আনছার এবং পারফেক্ট ইলেকট্রনিক্সের ফাউন্ডার এন্ড সিইও গোলাম শাহরিয়ার কবীর যৌথভাবে আয়োজন করলেন “পারফেক্ট রেসিপি কনটেস্ট ২০২৪”। ঢাকার মোহাম্মদপুরে পারফেক্ট ইলেকট্রনিক্স এর হেড অফিসে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতা নারীদের সৃজনশীলতা ও রন্ধনপ্রিয়তা তুলে ধরার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। প্রতিযোগিতাটি মূলত নারীর ক্ষমতায়ন এবং তাদের প্রতিভার স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে আয়োজন করা হয়েছে।

 

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৩০ জন প্রতিযোগী তাদের সেরা রেসিপি জমা দিয়েছেন। বিচারকদের প্যানেল তাদের সৃজনশীলতা, রেসিপির বিশেষত্ব এবং উপস্থাপনার ভিত্তিতে মূল্যায়ন করেছেন। বিজয়ীদের জন্য ছিল আকর্ষণীয় পুরস্কার, সার্টিফিকেট, ক্রাউন, বেল্ট এবং ১০০ সেরা রেসিপি বই যা নাহার নারী উন্নয়ন ফাউন্ডেশন এবং পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে প্রদান করা হয়।

 

এই প্রতিযোগিতা নারীদের জন্য একটি বিশেষ সুযোগ হিসেবে বিবেচিত হয়েছে যা তাদের সৃজনশীলতা এবং উদ্ভাবনী ক্ষমতাকে আরও উৎসাহিত করবে। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন নাহার নারী উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি হাসিনা আনছার। আয়োজনে ছিলেন পারফেক্ট ইলেকট্রনিক্সের ফাউন্ডার এন্ড সিইও গোলাম শাহরিয়ার কবীর। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএফএল এর সিনিয়র জেনারেল ম্যানেজার আব্দুল কুদ্দুস মিয়া এবং বিচারক হিসেবে উপস্থিত ছিলেন প্রশিক্ষক হাসিনা আনছার, শিক্ষাবিদ মাসুমা কবীর, সিনিয়র এডভাইজর রুবিনা রুবি ও সিনিয়র এডভাইজর শাহীন আফরোজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!