1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
২৮ হাজার ২’শ টাকার জাল নোটসহ এক জনকে গ্রেফতার - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

২৮ হাজার ২’শ টাকার জাল নোটসহ এক জনকে গ্রেফতার

অনলাইন ডেস্ক :

গোপালগঞ্জে অভিযান চালিয়ে ২৮ হাজার ২’শ টাকার জাল নোটসহ লিপন মোল্লা (৪৫) নামে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল এলাকা থেকে তাকে আটক করা হয়। গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আশুতোষ কুমার বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত লিপন মোল্লা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দিবাশুর গ্রামের মুনছুর মোল্লার ছেলে।

গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক আশুতোষ কুমার জানান, গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল এলাকায় জাল টাকা দিয়ে কেনাকাটা করছিলেন লিপন মোল্লা। এসময় সন্দেহ হলে এলাকাবাসী তাকে আটক করে। পরে খবর পয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে। পরে তার কাছে থাকা ২৮ হাজার ২’শ টাকার জাল নোট উদ্ধার করা হয়। তিনি আরো জানান, এসব জাল নোট বাজারে ছড়াতে খুলনা থেকে মাত্র ৬ হাজার টাকা দিয়ে ৩০ হাজার টাকার জাল নোট কিনে গোপালগঞ্জে আসে। এর আগেও তার বিরুদ্ধে জাল টাকা বেচা-কেনার অভিযোগ রয়েছে বলেও জানান তিনি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!