1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মান্দায় জাতীয়তাবাদী শ্রমিক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত - NEWSTVBANGLA
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

মান্দায় জাতীয়তাবাদী শ্রমিক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর মান্দায় উপজেলা শ্রমিক দলের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী শ্রমিক দল মান্দা উপজেলা শাখার সভাপতি মোজাম্মেল হক মুকুল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মান্দা উপজেলা বিএনপি’র আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী। এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মান্দা উপজেলা বিএনপি’র অন্যতম সদস্য, সাবেক সাধারন সম্পাদক ডাঃ ইকরামুল বারী টিপু।

এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,বিএনপি নেতা নুরবক্স মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অধ্যাপক এমদাদুল হক,যুবদলের যুগ্ম- আহ্বায়ক আব্দুল মালেক,যুবদল নেতা আল মামুন প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কাদের, ডাঃ রইস উদ্দিন, জে,এম নাজিম উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য,পরিচিতি সভায় কমিটির নেতৃবৃন্দকে ফুলের তোড়া উপহার দিয়ে বরণ করে নেয়া হয়। শেষে আগামী ০১ মে মহান মে দিবস উপলক্ষে নওগাঁ জেলা শ্রমিক দলের গৃহীত কর্মসূচি সফল করতে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!