1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয়নেতাদের এক মতবিনিময় সভা আগামীকাল - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয়নেতাদের এক মতবিনিময় সভা আগামীকাল

অনলাইন ডেস্ক :

আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয়নেতাদের এক মতবিনিময় সভা আগামীকাল (৩১ মার্চ) রোববার সকাল ১১টায় রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে অনুষ্ঠিত হবে। মতবিনিময় সভায় চট্টগ্রাম বিভাগের অন্তর্গত সাংগঠনিক জেলাসমূহের নেতৃবৃন্দ, জাতীয় সংসদের দলীয় ও স্বতন্ত্র সদস্যবৃন্দ এবং দলীয় জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন। দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়ে বলা হয়

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিভাগীয় টিম সমন্বয়ক ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফসহ দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় চট্টগ্রাম বিভাগের অন্তর্গত সাংগঠনিক জেলাসমূহের নেতৃবৃন্দ, জাতীয় সংসদের দলীয় ও স্বতন্ত্র সদস্যবৃন্দ এবং দলীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত থাকবেন। সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!