1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রোজায় ক্লান্তি ভাব দূর করতে যা করণীয় - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

রোজায় ক্লান্তি ভাব দূর করতে যা করণীয়

লাইফস্টাইল ডেস্ক

কয়েক বছর ধরে রমজান মাসের দিনগুলো বেশ বড়। আমাদের দেশে এ সময়টায় এখন অনেক গরম পড়ে। গরমে বেশ কষ্ট হয় রোজাদারদের। তারপরও মহান আল্লাহর সন্তুষ্টি লাভে রোজাদাররা এই কষ্ট হাসিমুখে সহ্য করেন। রমজান মাসে রোজাদাররা ক্লান্তিতে বেশি ভোগেন।

অনেকক্ষণ না খেয়ে থাকার কারণে সাধারণত ক্লান্তি ভাব চলে আসে। পানীয় পান কম করার কারণেও ক্লান্তি ভাব দেখা দেয়। ক্লান্তি ভাব আসাটা এ সময়ে স্বাভাবিক। বিশেষ করে রোজার শুরুর দিনগুলোতে এ সমস্যা বেশি হয়। কিছু পরামর্শ মেনে চললে ক্লান্তি ভাব কিছুটা কমানো যায়।

প্রথমে খাবারের বিষয়ে আসা যাক। অনেকে সেহরি না খেয়েই রোজা রাখেন। সেহরি খাওয়া সুন্নত। সেহরি খেলে শরীরে অনেকক্ষণ শক্তি থাকে, ক্লান্তি ভাব কম হয়। অনেকে রাতের মাঝামাঝি সেহরি খান। এটাও ঠিক নয়। সেহরি খেতে হবে একেবারে শেষ সময়ে। সেহরিতে খুব তেল, মসলাযুক্ত খাবার না খেয়ে হালকা খাবার খান। আঁশজাতীয় খাবার বেশি করে খান। পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন।

আমরা সাধারণত যেভাবে ইফতার করি, সেটিও ত্রুটিপূর্ণ। আমরা একবারে বসেই পেটভর্তি না হওয়া পর্যন্ত খেতে থাকি। এতে পেটে রক্ত চলাচল বেড়ে যায় এবং মস্তিষ্কে রক্ত চলাচল কমে যায়। তখন ক্লান্ত লাগে। এটা না করে প্রথমে হালকা কিছু দিয়ে ইফতার করে মাগরিবের নামাজ পড়ার পর বাকি খাবার খেলে ক্লান্তি ভাব কম লাগে। প্রথম ইফতারিতে খেজুর ও পানীয় বেশি করে পান করুন। মাগরিবের নামাজ পড়ে অন্যান্য খাবার খেতে পারেন।

ইফতারির পর থেকে যতক্ষণ জেগে থাকবেন, পানি পান করতে হবে এবং পানীয় জাতীয় খাবার বেশি করে খেতে হবে। এতে ক্লান্তি ভাব কমে যাবে।

অনেকে ইফতারি করার পরপর ঘুমিয়ে যান। এটা না করলে ভালো। এর পরিবর্তে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারেন। আবার অনেকে না ঘুমিয়ে একবারে সেহরির সময় খাবার খেয়ে ঘুমাতে যান। এটাও করা যাবে না। অন্তত আট ঘণ্টা ঘুম নিশ্চিত করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!