1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঘুমন্ত অবস্থায় তিন কিশোরের মুখ অ্যাসিড নিক্ষেপ করে ঝলসে দেওয়ার অভিযোগ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ঘুমন্ত অবস্থায় তিন কিশোরের মুখ অ্যাসিড নিক্ষেপ করে ঝলসে দেওয়ার অভিযোগ

অনলাইন ডেস্ক :

বরিশালে ঘুমন্ত অবস্থায় তিন কিশোরের মুখ অ্যাসিড নিক্ষেপ করে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (১১ মার্চ) ভোরে বাবুগঞ্জ উপজেলার রফিয়াদি গ্রামে এ ঘটনাটি ঘটে। অ্যাসিডে মুখ ঝলসে যাওয়া তিন কিশোর হলো নবম শ্রেণীর শিক্ষার্থী উৎপল হালদার, বরিশাল কৃষি ইন্সটিটিউটের ৫ম ব্যাচের শিক্ষার্থী আশিষ মল্লিক ও স্বর্ণের দোকানি জয় বিশ্বাস ।

স্বজনরা জানান, বাবুগঞ্জ রফিয়াদি গ্রামের যতিন বাবুর বাড়িতে তিনদিনব্যাপী নামকীর্তনে গিয়েছিল তারা। পরে দ্বিতীয় দিনের কীর্তন শুনে ৫ কিশোর পাশের ব্যাপারী বাড়িতে ঘুমাতে যায়। সোমবার ভোররাতে ঘুমন্ত থাকা অবস্থায় জানালা দিয়ে তাদের ওপর দুর্বৃত্তরা অ্যাসিড ছোড়ে। এতে তিনজনের মুখ ঝলসে যায়। এ ঘটনায় অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানান তারা।

তবে পূর্ব শক্রতার কারণে এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা আহতদের। আহত উৎপল হালদার ও আশিষ মল্লিকের ভাষ্য, ঘুমের মধ্যে হঠাৎ করেই তাদের গায়ে অ্যাসিড নিক্ষেপ করা হয়। প্রথমে কিছু বুঝে উঠতে না পারলেও পরে তারা বুঝতে পারে অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ চৌধুরী বলেন, ঘটনাটি শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পাশাপাশি আহতদেরও অভিযোগ নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা হবে বলে। এ বিষয়ে বরিশাল এশিয়ান আই কেয়ার হাসপাতালের চেয়ারম্যান ডা. ভবেশ চন্দ্র রায় বলেন, জীবন শঙ্কামুক্ত হলেও সারা জীবনের জন্য মুখমণ্ডলে ছাপ থেকে যেতে পারে। এমন ঘটনায় উদ্বেগ জানিয়ে যত্রতত্র অ্যাসিড বিক্রি ঠেকাতে নজরদারি বাড়ানোর পরামর্শ দেন এই চিকিৎসক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!