1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পবিত্র রমজানুল মুবারকের শুভেচ্ছা জানিয়েছেন শায়খ সুদাইস - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

পবিত্র রমজানুল মুবারকের শুভেচ্ছা জানিয়েছেন শায়খ সুদাইস

অনলাইন ডেস্ক :

পবিত্র রমজানুল মুবারকের শুভেচ্ছা জানিয়েছেন হারামাইন শরিফাইনের ধর্মীয় বিষয়ক প্রধান শায়খ আব্দুর রহমান আস-সুদাইস। রমজানের আগমন উপলক্ষে তিনি সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ, শাহজাদা মুহাম্মদ বিন সালমান, সৌদি জনগণ ও মুসলিম বিশ্বের সবাইকে শুভেচ্ছা ও মুবারকবাদ জানিয়েছেন।

এবারের রমজান মুসলিম বিশ্বের জন্য শান্তি, নিরাপত্তা ও কল্যাণ বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শায়খ সুদাইস। তিনি বলেন, আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি যেন আমাদের নেক আমল কবুল করেন তিনি। এবং রমজানের বরকতময় মাস নেকি ও ইবাদতের মাসে পরিণত করেন।

এ বছর রমজানে মসজিদুল হারাম ও নববীতে আগতদের সংখ্যা অন্যান্য বছরের তুলনায় বৃদ্ধি পাবে বলে আশা করেছেন শায়খ সুদাইস। আগতদের বেশি বেশি ইবাদতে মগ্ন থাকার এবং ফটোগ্রাফিতে ব্যস্ত হয়ে ইবাদতে বিঘ্নতা সৃষ্টি না করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, সৌদি আরবের জন্য হারামাইন শরিফাইন, ওমরা ও হজ আদায়কারীদের খেদমত করতে পারা সৌভাগ্যের ব্যাপার। রমজানে বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং যুবরাজের নেতৃত্বে, ইবাদত পালনকারীদের স্বাচ্ছন্দ্য এবং শান্তি ও নিরাপত্তার ব্যবস্থায় কোনো ত্রুটি রাখা হবে না বলে জানান তিনি। এ সময় তিনি ফিলিস্তিনে পৈচাশিক নির্যাতন বন্ধে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!