1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
টেস্টের প্রথম ইনিংসের বাজে পরিস্থিতি সামলে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

টেস্টের প্রথম ইনিংসের বাজে পরিস্থিতি সামলে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড।

খেলাধুলা ডেস্ক :

ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম ইনিংসের বাজে পরিস্থিতি সামলে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার সামনে ২৭৯ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করিয়েছে ব্ল্যাক ক্যাপসরা। জবাব দিতে নেমে শুরুতেই বিপদে পড়েছে প্যাট কামিন্স অ্যান্ড কোং।
উল্টো অস্ট্রেলিয়াকে চাপে রাখল নিউজিল্যান্ড
ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম ইনিংসের বাজে পরিস্থিতি সামলে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার সামনে ২৭৯ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করিয়েছে ব্ল্যাক ক্যাপসরা। জবাব দিতে নেমে শুরুতেই বিপদে পড়েছে প্যাট কামিন্স অ্যান্ড কোং।
ক্রাইস্টচার্চ টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড
কঠিন লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৩৪ রানেই প্রথম সারির চার ব্যাটসম্যানকে হারায় অস্ট্রেলিয়া। ‍শুরুটা হয় স্টিভ স্মিথকে দিয়ে। এরপর একে একে সাজঘরে হাঁটেন মার্নাস লাবুশেন, উসমান খাজা ও ক্যামেরুন গ্রিন। আউট হওয়া ব্যাসম্যানদের মধ্যে সর্বোচ্চ ১১ রান করেন খাজা। নয় রান আসে স্মিথের ব্যাট থেকে।

শুরুর ধসের পর ট্রাভিস হেড ও মিচেল মার্শের ব্যাটে প্রতিরোধ গড়েছে অস্ট্রেলিয়া। পঞ্চম উইকেটে ৪৩ রানের নিরবচ্ছিন্ন জুটি গড়েছেন তারা। তৃতীয় দিন শেষে চার উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ এখন ৭৭ রান। জয়ের জন্য অজিদের করতে হবে আরও ২০২ রান। হেড ১৭ ও মার্শ ২৭ রানে অপরাজিত আছেন। চতুর্থ দিন ব্যাট করতে নামবেন তারা। নিউজিল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নেন ম্যাট হেনরি ও বেন সিয়ার্স।

এর আগে জশ হ্যাজলউড ও স্টার্কের তোপে পড়ে প্রথম ইনিংসে ১৬২ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ৩৮ রান করেন লাথাম। হেনরি ফেরেন ২৯ রানে। ৩১ রানের বিনিময়ে পাঁচ উইকেট নেন হ্যাজলউড। স্টার্কের শিকার তিনটি। নিউজিল্যান্ডকে জবাব দিতে নামা অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থামে ২৫৬ রানে। লিড ছিল ৯৪ রানের। দলীয় সর্বোচ্চ ৯০ রান করেন লাবুশেন। ২৮ রান আসে স্টার্কের ব্যাট থেকে। অস্টেলিয়ার ১০ উইকেটের সাতটিই নিয়েছেন হেনরি।

দ্বিতীয় ইনিংসে দারুণভাবে ম্যাচে ফিরে আসে নিউজিল্যান্ড। এবার ৩৭২ রান রান করে স্বাগতিকরা। সর্বোচ্চ ৮২ রান আসে রাঁচিন রবিন্দ্রর ব্যাট থেকে। ৭৩ রান করেন টম লাথাম। ডারিল মিচেল ফেরেন ব্যক্তিগত ৫৮ রানে। কেন উইলিয়ামসন খেলেন ৫১ রানের ইনিংস। অস্ট্র্রেলিয়ার পক্ষে কামিন্স চার ও নাথান লায়নের তিন উইকেট নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!