ইপেপার / প্রিন্ট
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ছেড়ে পাকিস্তান সুপার লিগে খেলার সিদ্ধান্ত নিয়ে চমক দেখিয়েছেন অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পা।
সাধারণত বেশি অর্থ ও প্রতিযোগিতার আকর্ষণে ক্রিকেটাররা পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছেড়ে আইপিএলে যোগ দেন। তবে জাম্পা সেই প্রচলিত ধারা ভেঙে উল্টো পথ বেছে নিয়েছেন।
এই সিদ্ধান্তের ব্যাখ্যায় জাম্পা বলেন, “এবার আইপিএল খেলতে আমার ইচ্ছা ছিল না। আমার মতো ক্রিকেটারের কাছে টাকা বড় বিষয় নয়, দক্ষতাই আসল। আইপিএল বড় প্রতিযোগিতা, সেখানে সময় দেওয়াও কঠিন।”
তিনি আরও জানান, কিছুদিন বিশ্রাম নেওয়ার পরিকল্পনা ছিল তার। তবে পিএসএলের প্রস্তাব পাওয়ার পর দ্রুত সিদ্ধান্ত নেন এবং এই লিগে অংশগ্রহণ করেন।
মাঠেও নিজের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করছেন জাম্পা। করাচি কিংস-এর হয়ে লাহোর কালান্দার্স-এর বিপক্ষে ম্যাচে ৪ উইকেট নিয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি।
বিশ্লেষকদের মতে, জাম্পার এই সিদ্ধান্ত দেখিয়ে দেয় যে সব সময় অর্থ নয়, বরং ব্যক্তিগত প্রস্তুতি, মানসিক স্বস্তি এবং খেলার আনন্দও একজন ক্রিকেটারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।