1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
২১০ জন নারী প্রশিক্ষণার্থীদের মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম
স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান

২১০ জন নারী প্রশিক্ষণার্থীদের মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে

অনলাইন ডেস্ক :

‘প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন’ এই প্রতিপাদ্য নিয়ে জেলা সদরে আজ ২১০ জন নারী প্রশিক্ষণার্থীদের মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। হার পাওয়ার প্রকল্পের আওতায় বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ৩ উপজেলার নারীদের হাতে প্রধান অতিথি হিসেবে এসব ল্যাপটপ তুলে দেন জেলা প্রশাসক আরিফুজ্জামান। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাবেকুন নাহার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলী সুজা, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো, ইউনুস, জেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের প্রোগ্রামার মো. আরিফুর রহমান।

এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক আরিফুজ্জামান নারীদের উদ্দেশ্যে বলেন, আজকের ল্যাপটপ প্রদানের মাধ্যমে রাষ্ট্র আপনাদের পাশে দাঁড়িয়েছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল নারীর ক্ষমতায়ন ও সফলতা। নারী সফল হলেই দেশের উন্নয়ন নিশ্চিত হবে। এজন্য বিভিন্ন উপজেলার নারীদের দক্ষ গড়ে তুলতে এই প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। তাই বর্তমান প্রযুক্তি নির্ভর বিশ্বে আমাদের নারীদের পিছিয়ে থাকার কোনো কারণ নেই। উপজেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। আজকের অনুষ্ঠানে সদর উপজেলার ১০৫, বোরহানউদ্দিন উপজেলার ৮০ ও চরফ্যাশনের ২৫ জন নারী শিক্ষার্থীর মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়। উল্লেখ্য, জেলায় হার পাওয়ার প্রকল্পের আওতায় বিভিন্ন ট্রেডে ৬মাস মেয়াদের নারীদের প্রশিক্ষণ চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!