1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম
স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান

রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন

অনলাইন ডেস্ক :

যথাযোগ্য মর্যাদায় রাঙ্গামাটিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় ২১শের প্রথম প্রহরে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, জেলা আওয়ামীলীগ,রাঙ্গামাটি প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণ।

একুশের প্রথম প্রহরে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেযারম্যান সু-প্রদীপ চাকমা, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী,জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বরের নেতৃত্বে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, রাঙ্গামাটি পৌরসভা মেয়র মো: আকবর হোসেন চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রধানগণ। এ সময় রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারন মানুষের ঢল নামে।

এছাড়া মহান ২১শে ফেব্রুয়ারী উপলক্ষে আজ জেলা প্রশাসন, জেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভাসহ কর্মসূচি পালিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!