ইপেপার / প্রিন্ট
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানকে হেফাজতে নিয়েছে পুলিশ। মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরে দলের কালো পতাকা মিছিল থেকে পুলিশ তাকে হেফাজতে নেয়।
দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে মঙ্গলবার। এদিন সারা দেশে ‘কালো পতাকা’ মিছিল কর্মসূচি ঘোষণা করে বিএনপি।
দলটি জানায়, ঢাকায়ও সাতটি জায়গায় এ মিছিল হবে। ঢাকার কর্মসূচিতে দলের জ্যেষ্ঠ নেতাদের থাকতে বলা হয়।এ কর্মসূচিতে অংশ নেন আবদুল মঈন খান। পুলিশ তাকে হেফাজতে নিলেও গ্রেপ্তার দেখানো হয়েছে কি না, তা এখনো জানা যায়নি।