বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানকে হেফাজতে নিয়েছে পুলিশ।

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানকে হেফাজতে নিয়েছে পুলিশ। মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরে দলের কালো পতাকা মিছিল থেকে পুলিশ তাকে হেফাজতে নেয়।

এ ছাড়া জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ বেশ কয়েকজন মহিলা নেতা কর্মীকেও হেফাজতে নিয়েছে পুলিশ।

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে মঙ্গলবার। এদিন সারা দেশে ‘কালো পতাকা’ মিছিল কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

দলটি জানায়, ঢাকায়ও সাতটি জায়গায় এ মিছিল হবে। ঢাকার কর্মসূচিতে দলের জ্যেষ্ঠ নেতাদের থাকতে বলা হয়।এ কর্মসূচিতে অংশ নেন আবদুল মঈন খান। পুলিশ তাকে হেফাজতে নিলেও গ্রেপ্তার দেখানো হয়েছে কি না, তা এখনো জানা যায়নি।