1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আশুলিয়ায় চিহ্নিত দুই মাদক কারবারি আটক - NEWSTVBANGLA
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

আশুলিয়ায় চিহ্নিত দুই মাদক কারবারি আটক

প্রতিনিধি
আব্দুল্লাহ আল নোমান, স্টাফ করেসপন্ডেন্ট:  ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে চিহ্নিত দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বুধবার (১১ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন অভিযানে নেতৃত্ব দেয়া আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম। এর আগে, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে আশুলিয়ার কলতাসূতি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক দুজন হলেন, ঢাকা জেলার আশুলিয়া থানার গনকপাড়া আমতলা এলাকার কাবিল হোসেনের ছেলে মো. রমজান আলী (২৫) এবং অপরজন একই থানার গোয়াইলবাড়ি প্রাইমারী স্কুল সংলগ্ন এলাকার মুনছের আলীর ছেলে মো. লিটন হোসেন (২৬)। তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বলেন, মঙ্গলবার রাত ১টার দিকে আশুলিয়ার কলতাসূতি এলাকায় আব্দুল হামিদ প্রামাণিক সুপার মার্কেটের সামনে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মাদক কারবারি রমজান আলী ও লিটন হোসেনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে মোট ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক অবৈধ বাজারমূল্য ২১ হাজার টাকা।
এসআই আরও বলেন, উক্ত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবত বিভিন্ন কৌশল অবলম্বনের মাধ্যমে বিভিন্ন জেলা থেকে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঘটনাস্থলসহ আশুলিয়ার কলতাসূতি ও এর আশপাশের বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!