1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কালবৈশাখী ঝড়ে পদ্মা সেতু ২ ঘন্টা বিদ্যুতবিহীন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

কালবৈশাখী ঝড়ে পদ্মা সেতু ২ ঘন্টা বিদ্যুতবিহীন

প্রতিনিধি

কালবৈশাখী ঝড়ে পদ্মা সেতু মঙ্গলবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত ২ঘন্টা বিদ্যুতহীন ছিল। তবে এতে টোল আদায় বা সেতুতে যান চলাচল বিঘ্ন ঘটেনি।
মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির লৌহজং অফিসের এজিএম সৌমিক নাসের বলেন, ঝড় ও বজ্রপাতে পদ্মা সেতুর ৩৩ কেভি লাইন ট্রিপ করে। অর্থ্যাৎ বন্ধ হয়ে যায়।
ঝড়-বৃষ্টি বন্ধ হলে প্রায় পৌনে ১ ঘন্টা পর  শ্রীনগর গ্রিড থেকে যুক্ত হওয়া প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ বিদ্যুতের গ্রিড লাইন দু’টি টিম পরীক্ষা করে। একটি টিম দোগাছি থেকে ছনবাড়ি পর্যন্ত এবং আরেক টিম দোগাছি থেকে কাজীর পাগলা পর্যন্ত মোটরসাইকেল নিয়ে লাইন চেক করতে বের হয়। লাইন ঠিক পাওয়ার পর ট্রায়াল দেয়া হয়। ট্রায়ালে লাইন টিকে যাওয়ায় চালু করা হয় পদ্মা সেতুর বিদ্যুৎ সরবরাহ। মাওয়া প্রান্তে রাত ৮টায় বন্ধ হওয়া লাইন চালু হয় রাত ১০টায়।
এদিকে ঝড়ের কারণে জাজিরা প্রান্তে বিদ্যুৎ বন্ধ হয় ৭টা ৫৪ মিনিটে।  চালু হয় ৮টা ৪৫ মিনিটে। নাম প্রকাশে অনিচ্ছুক পদ্মা সেতুর এক কর্মকর্তা বাসস’কে জানান, সেতুতে বিদ্যুৎ না থাকলেও জেনারেটর দিয়ে টোলপ্লাজার কার্যক্রম চালু রাখা হয়। টোলপ্লাজায় টিকিট কাটার সময় যানবাহনের চালকদের হেডলাইট জ্বালিয়ে সাবধানে সেতুতে চলাচলের পরামর্শ দেওয়া হয়। মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির জানিয়েছে প্রায় সাড়ে ১০ মাস আগে চালু হওয়ায় পদ্মা সেতুতে কোন বিদ্যুৎ বিভ্রাট হয়নি। তবে প্রাকৃতি বিপর্যয় তথা ঝড়ের কারণে দ্বিতীয় বারের মত বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলো। এর আগে ২০২২ সালের ২৫ অক্টোবর ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে এখন পুরো সেতুতেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!