1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মিম রমজান উপলক্ষ্যে সম্প্রীতির বার্তা দিলেন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মিম রমজান উপলক্ষ্যে সম্প্রীতির বার্তা দিলেন

প্রতিনিধি

বরাবরের মতো এবারও রমজান উপলক্ষ্যে সম্প্রীতির বার্তা দিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ২৪ মার্চ প্রথম রোজার ইফতারের স্থিরচিত্র নিজের ফেসবুক পেজে ভাগ করে নেন অভিনেত্রী। পরিবারসহ মিমকে ইফতার টেবিলে দেখে ভক্তরাও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সনাতন ধর্মালম্বী অভিনেত্রীর সৌহার্দের এই বার্তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে।

মিম বলেন, “আমার একজন ‘আত্মীয়’র বাসায় ইফতারের দাওয়াত ছিল। বিনোদন অঙ্গনে কাজ শুরুর সময় থেকে তাদের সঙ্গে আমার সম্পর্ক। আমি তাদের মা–বাবা ডাকি। তারাও আমাকে মেয়ের চোখে দেখেন। এটা আমার আরেকটা পরিবার। ইফতার ও সাহ্‌রিতে তাদের বাসায় দাওয়াত থাকে। এবারও প্রথম রোজায় দাওয়াত দিয়েছেন, আমরাও মিস করতে চাইনি। দারুণ সময় কেটেছে আমাদের।

রোজায় ইফতার ও সাহ্‌রি নিয়েও নিজের ভালোলাগার কথা জানালেন মিম। তার কথায়, ‘রোজার সময় ইফতার করাটা আমার বেশ ভালো লাগে। পরিবারের সবার একসঙ্গে বসে ইফতারের এই মুহূর্ত একেবারে অন্য রকম ভালো লাগার। তাছাড়া আমাদের বাসায় কাজে সহযোগিতা করেন যারা, তাদের মধ্যে মুসলিম ধর্মেরও আছে। আমার বাবা সাহ্‌রির সব আয়োজন করে তারপর ঘুমান। মাঝে মধ্যে আমরাও তাদের সঙ্গে সাহ্‌রি করি। আমার ভালো লাগে। আমি মনে করি, এ ধরনের ছোট ছোট বিষয় সবাইকে সম্প্রীতির বার্তা দিতে পারে।’
ইফতার করার মুহূর্তে পোস্ট করা স্থিরচিত্রে মা–বাবার সঙ্গে দেখা গেছে মিমকে। ছিলেন স্বামী সনি পোদ্দারসহ পরিবারের কয়েকজন সদস্যও। মিমের সেই ছবিতে ভালোবাসা ও শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দেন নেটাগরিকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!