1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
স্বামী ভিন্ন ধর্মের সম্প্রীতির কথা মাথায় রেখেই কি বিয়েতে পোশাক নির্বাচন স্বরার? - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

স্বামী ভিন্ন ধর্মের সম্প্রীতির কথা মাথায় রেখেই কি বিয়েতে পোশাক নির্বাচন স্বরার?

প্রতিনিধি

আইন বিয়ে সেরেছেন এক মাস আগে। ভিন্ন ধর্মের ফাহাদ আহমেদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। ১৬ ফেব্রুয়ারি সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদের সঙ্গে সইসাবুদ সারেন অভিনেত্রী। এক মাসের মাথায় সামাজিক রীতি মেনে বিয়ে করছেন দু’জনে। দিল্লিতে স্বরার দিদিমার বাড়িতে বসেছে বিয়ের আসর। রবিবার গায়েহলুদের অনুষ্ঠানের পর এ বার প্রকাশ্যে এল মেহেন্দি ও সঙ্গীতের অনুষ্ঠানের ছবি।

মেহেন্দির অনুষ্ঠানে স্বরার পরনে ছিল গেরুয়া রঙের আনারকলি। সঙ্গে মানানসই গয়না ও হাতভর্তি মেহেন্দি। কুর্তা-পাজামা ও নেহরু কোটে সেজেছিলেন ফাহাদ। মেহেন্দির অনুষ্ঠানে খাওয়াদাওয়াও জমজমাট। ইনস্টাগ্রামের স্টোরিতেই মিলল সেই প্রমাণ। ‘‘নিজের বিয়েতে নিজেই খেতে ব্যস্ত!’’ স্টোরিতে মজা করে লেখেন স্বরা। ফাহাদের হাতে তাঁর নাম লেখা মেহেন্দির ছবিও শেয়ার করেন অভিনেত্রী।

সঙ্গীতের অনুষ্ঠানের জন্য স্বরা বেছে নিয়েছিলেন সবুজ লেহঙ্গা। ফাহাদের পরনে ছিল সবুজ কুর্তা-পাজামা। সঙ্গীতের অনুষ্ঠানের জন্য বাহারি রঙে সাজানো হয়েছিল বাড়ির বাগান। উপস্থিত ছিলেন অতিথিরাও। রাজস্থানী লোকসঙ্গীত শিল্পী দীনে খানের পারফরম্যান্সের ভিডিয়ো সমাজমাধ্যমে শেয়ার করেন স্বরা। আগেই খবর পাওয়া গিয়েছিল, স্বরা ও ফাহাদের সঙ্গীতের অনুষ্ঠানে থাকতে চলেছে এক বিশেষ গানের পর্ব। আমন্ত্রিতদের জন্য কাওয়ালি গানের অনুষ্ঠানের আয়োজনেরও খবর মেলে।

ভিন্নধর্মী ফাহাদকে বিয়ে করেছেন স্বরা। সে জন্য বিয়ের পরেই বিতর্কের মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে। তাই, তাঁদের বিয়েতে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা যে থাকবে, তা আগে থেকেই আঁচ করা গিয়েছিল। বিয়ের অনুষ্ঠানেও ছোঁয়া সেই ভাবনার। মেহেন্দির অনুষ্ঠানে গেরুয়া সাজ, আর সঙ্গীতের অনুষ্ঠানে সবুজ পোশাক। বিয়ের পোশাক নির্বাচনের মাধ্যমেই কি সেই বার্তা দিতে চেয়েছেন স্বরা? তাই মনে করছেন অনুরাগীরা। স্বরা ও ফাহাদের বিয়ের আমন্ত্রণপত্রেও ছিল সম্প্রীতির ছাপ। বিপ্লব ও প্রেমের যুগলবন্দিতে আমন্ত্রণপত্র সাজিয়েছিলেন নবদম্পতি। সমাজমাধ্যমে প্রকাশ পেতেই ভাইরাল হয়েছিল তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!