1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইএফআরসির প্রধানের বিদায়ী সাক্ষাৎ - NEWSTVBANGLA
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম
‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে আবার হামলা হলে যুদ্ধ আরও বিস্তৃত হবে, যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি আবার হামলা হলে যুদ্ধ আরও বিস্তৃত হবে, যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি হরমুজে লক্ষ্য অর্জনে ব্যর্থ যুক্তরাষ্ট্র, নতুন কৌশল খুঁজছে ওয়াশিংটন এক যুবককে একসঙ্গে বিয়ে করলেন তিন বোন রেলের সব তথ্য ও সংবাদ প্রচারে জনসংযোগ পরিচালককে সমন্বয়ের নির্দেশ মৃতপ্রায় অর্থনীতিকে টেনে তুলতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করছে সরকার অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির বৈঠক: ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে আলোচনা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইএফআরসির প্রধানের বিদায়ী সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইএফআরসির প্রধানের বিদায়ী সাক্ষাৎ

প্রতিনিধি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজের (আইএফআরসি) বাংলাদেশে নিযুক্ত প্রতিনিধিদলের প্রধান আলবার্তো বোকানেগ্রা বিদায়ী সাক্ষাৎ করেছেন।

রোববার (২৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিদায়ী সাক্ষাতে আলবার্তো বোকানেগ্রা বাংলাদেশে তার দায়িত্ব পালনকালে আইএফআরসির প্রধান মানবিক কার্যক্রম এবং অর্জন সম্পর্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অবহিত করেন। এ সময় দুর্যোগ প্রস্তুতি, জলবায়ু স্থিতিস্থাপকতা, স্বাস্থ্যসেবা এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীর সহায়তায় সংস্থাটির বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন তিনি।

বাংলাদেশে দায়িত্ব পালনকালে সরকার যে অব্যাহত সমর্থন ও গঠনমূলক সহযোগিতা দিয়েছে, তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন বোকানেগ্রা।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সফলভাবে দায়িত্ব পালন শেষে বিদায় নেওয়া আলবার্তো বোকানেগ্রাকে অভিনন্দন জানান। একই সঙ্গে বাংলাদেশে আইএফআরসির নেতৃত্বে তার অবদানের প্রশংসা করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধের পর থেকেই বাংলাদেশের সঙ্গে আইএফআরসির দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব রয়েছে। জরুরি পরিস্থিতিতে সাড়া দেওয়া এবং মানবিক সহায়তা কার্যক্রমে সংস্থাটির মূল্যবান অবদানেরও প্রশংসা করেন তিনি।

বিশেষ করে বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ুজনিত জরুরি পরিস্থিতিতে আইএফআরসির টেকসই সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পাশাপাশি রোহিঙ্গাদের মানবিক সহায়তায় সংস্থাটির ভূমিকারও প্রশংসা করেন তিনি।

নারী ও শিশুদের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে জলবায়ু স্থিতিস্থাপকতার উদ্যোগ এগিয়ে নিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইএফআরসির মধ্যে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন শামা ওবায়েদ।

সাক্ষাৎ শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলবার্তো বোকানেগ্রার ভবিষ্যৎ দায়িত্ব ও কর্মজীবনের সাফল্য কামনা করেন। একই সঙ্গে তার উত্তরসূরির নেতৃত্বেও বাংলাদেশ ও আইএফআরসির মধ্যে ঘনিষ্ঠ ও ফলপ্রসূ অংশীদারিত্ব অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!