1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, স্পিকারকে পদত্যাগপত্র - NEWSTVBANGLA
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, স্পিকারকে পদত্যাগপত্র

প্রতিনিধি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। তাঁর পদত্যাগপত্র ইতোমধ্যে সংসদ সচিবালয়ে পৌঁছেছে বলে বঙ্গভবন সূত্রে জানা গেছে।

পদত্যাগপত্রে রাষ্ট্রপতি নিজের শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন। তিনি জানান, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতাসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। এর আগে তাঁর হৃদযন্ত্রে বাইপাস সার্জারিও হয়েছে।

সম্প্রতি স্বাস্থ্য পরীক্ষায় অটোনোমিক নিউরোপ্যাথি (Autonomic Neuropathy) রোগ শনাক্ত হওয়ার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এ সমস্যার কারণে তিনি মাঝেমধ্যে কিছু সময়ের জন্য অচেতন হয়ে পড়েন।

পদত্যাগপত্রে তিনি আরও উল্লেখ করেন, এসব শারীরিক জটিলতা এবং শারীরিক ও মানসিক অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। তাঁর দীর্ঘমেয়াদি চিকিৎসারও প্রয়োজন রয়েছে। এ পরিস্থিতিতে সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।

এদিকে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে শুক্রবার বিকেল ৫টার পর সংবাদ সম্মেলন করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা অনুপস্থিতি বা অসুস্থতার কারণে তিনি দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!