1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অস্থায়ী রাষ্ট্রপতির জন্য প্রস্তুত সংসদ, পৌঁছেছে গাড়ি ও এসএসএফের প্রটোকল - NEWSTVBANGLA
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

অস্থায়ী রাষ্ট্রপতির জন্য প্রস্তুত সংসদ, পৌঁছেছে গাড়ি ও এসএসএফের প্রটোকল

প্রতিনিধি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর পরবর্তী অস্থায়ী রাষ্ট্রপতিকে ঘিরে জাতীয় সংসদে প্রস্তুতি নেওয়া হয়েছে। এ লক্ষ্যে অস্থায়ী রাষ্ট্রপতির ব্যবহারের জন্য গাড়ি এবং এসএসএফের প্রটোকল গাড়ি সংসদ ভবনে পৌঁছেছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদ এলাকায় সরেজমিনে দেখা যায়, বিকেল ৪টা ২৬ মিনিটে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ব্যবহারের জন্য একটি গাড়ি সংসদ ভবনে প্রবেশ করে। এর কিছুক্ষণ পর এসএসএফের দুটি প্রটোকল গাড়িও সেখানে পৌঁছায়।

এদিকে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ এবং পরবর্তী সিদ্ধান্ত সম্পর্কে জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের স্পিকার। বিকেল ৫টায় জাতীয় সংসদের শপথকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংবাদ সম্মেলনে অস্থায়ী রাষ্ট্রপতি মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ উপস্থিত থেকে বক্তব্য দেবেন বলে জানানো হয়েছে। রাষ্ট্রপতির পদত্যাগের পর সাংবিধানিক প্রক্রিয়া ও পরবর্তী রাষ্ট্রীয় কার্যক্রম নিয়ে এ সংবাদ সম্মেলনে গুরুত্বপূর্ণ তথ্য জানানো হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!