1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পশ্চিম তীরে ইসরায়েলি সেটেলার–ফিলিস্তিনি সংঘর্ষে নিহত ৪ - NEWSTVBANGLA
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

পশ্চিম তীরে ইসরায়েলি সেটেলার–ফিলিস্তিনি সংঘর্ষে নিহত ৪

প্রতিনিধি

ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরের তেল গ্রামে ইসরায়েলি সেটেলার ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন ফিলিস্তিনি এবং একজন ইসরায়েলি রয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) সংঘর্ষের এ ঘটনা ঘটে। ফিলিস্তিনি কর্মকর্তাদের দাবি, অবৈধভাবে সশস্ত্র ইসরায়েলি সেটেলাররা গ্রামে প্রবেশ করলে পরিস্থিতির অবনতি হয় এবং সংঘর্ষ শুরু হয়।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, সংঘর্ষের একপর্যায়ে এক ফিলিস্তিনি একজন ইসরায়েলি সেটেলারের অস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি চালালে ওই ইসরায়েলি নিহত হন। এরপর পাল্টা গুলিতে তিন ফিলিস্তিনি প্রাণ হারান।

ঘটনার পর পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, আরও ইসরায়েলি সেটেলার ঘটনাস্থলে জড়ো হয়ে ফিলিস্তিনিদের ওপর হামলার চেষ্টা করছে এবং তাদের সম্পদের ক্ষয়ক্ষতি করছে।

স্থানীয় ফিলিস্তিনি নেতা ইসাম সাইফি জানান, প্রথমে ২০ থেকে ৩০ জন সশস্ত্র সেটেলার গ্রামের পূর্বাঞ্চলে প্রবেশ করে দুটি বাড়িতে ঢোকার চেষ্টা করে। বাড়ির বাসিন্দারা বাধা দিলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে তারা আবার ফিরে এসে এক শিশুকে অস্ত্র দিয়ে আহত করে। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তিনি দাবি করেন, পরে ইসরায়েলি সেনারা ঘটনাস্থলে এসে গুলি চালায় এবং সেটেলাররাও গুলিবর্ষণে অংশ নেয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!