1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি

প্রতিনিধি

পুঁজিবাজারে শেয়ারের মূল্য ওঠানামা নিয়ন্ত্রণে ব্যবহৃত সার্কিট ব্রেকার এবং অন্যান্য বাজার নিয়ন্ত্রণ-সংক্রান্ত মাপকাঠি (মার্কেট কন্ট্রোল প্যারামিটারস) নির্ধারণ ও বাস্তবায়নের ক্ষমতা ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) হাতে ছেড়ে দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (৩০ জুন) অনুষ্ঠিত বিএসইসির ১০১৮তম জরুরি কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ-সংক্রান্ত পূর্বের একটি আদেশ বাতিলেরও সিদ্ধান্ত হয়।

বুধবার (১ জুলাই) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যমান প্রবিধানমালা অনুযায়ী সার্কিট ব্রেকারের সীমাসহ বাজার নিয়ন্ত্রণের বিভিন্ন মাপকাঠি নির্ধারণ ও বাস্তবায়নের এখতিয়ার স্টক এক্সচেঞ্জ দুটিরই রয়েছে। সে কারণে পরিচালনাগত প্রয়োজন ও প্রচলিত বিধি-বিধান বিবেচনায় ডিএসই ও সিএসইকে স্বাধীনভাবে এসব সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

এ সিদ্ধান্তের অংশ হিসেবে ২০২১ সালের ১৭ জুন জারি করা কমিশনের Order No. BSEC/Surveillance/2020-975/219 বাতিল (রিপিল) করা হয়েছে।

বাজার-সংশ্লিষ্টদের মতে, এই সিদ্ধান্তের ফলে বাজার পরিস্থিতি অনুযায়ী দ্রুত ও কার্যকর নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নিতে ডিএসই ও সিএসই আরও বেশি সক্ষম হবে। একই সঙ্গে বাজার পরিচালনায় দুই স্টক এক্সচেঞ্জের স্বায়ত্তশাসনও বৃদ্ধি পাবে।

এ বিষয়ে বিএসইসির মুখপাত্র মো. আবুল কালাম বলেন, সার্কিট ব্রেকার নির্ধারণের ক্ষমতা প্রবিধান অনুযায়ী আগে থেকেই স্টক এক্সচেঞ্জের ছিল। তবে এতদিন কমিশনের নির্দেশনা অনুসারে এটি পরিচালিত হতো। কমিশন এখন মনে করছে, আইন অনুযায়ী স্টক এক্সচেঞ্জের যে স্বাধীনতা রয়েছে, সেটি কার্যকরভাবে প্রয়োগের সুযোগ দেওয়া উচিত। তাই আগের আদেশটি প্রত্যাহার করা হয়েছে।

এই সিদ্ধান্তের মাধ্যমে বাজার পরিচালনায় নিয়ন্ত্রক সংস্থার সরাসরি হস্তক্ষেপ কমিয়ে স্টক এক্সচেঞ্জগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও দায়িত্বশীলতা আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!