1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাজধানীতে পৃথক অভিযানে তিন ছিনতাইকারী গ্রেপ্তার, ধরা পড়ল ‘ধ্বংস কবির’ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

রাজধানীতে পৃথক অভিযানে তিন ছিনতাইকারী গ্রেপ্তার, ধরা পড়ল ‘ধ্বংস কবির’

প্রতিনিধি

রাজধানীর আদাবর ও তেজগাঁও এলাকায় পৃথক অভিযান চালিয়ে তিনজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন কুখ্যাত ‘কব্জি কাটা আনোয়ার’ গ্রুপের অন্যতম সদস্য, মাদক কারবারি ও কিশোর গ্যাং লিডার হিসেবে পরিচিত কবির ওরফে ‘ধ্বংস কবির’। অভিযানে তাদের কাছ থেকে তিনটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৯ জুন) সকালে র‍্যাব-২-এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ জুন গোপন সংবাদের ভিত্তিতে আদাবর থানার শ্যামলী হাউজিং এলাকার ৪ নম্বর সড়কে অভিযান চালায় র‍্যাব-২। এ সময় র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে কবির ওরফে ধ্বংস কবির (৩৮) এবং তার সহযোগী আব্দুর রহমানকে (৩৫) দুটি চাপাতিসহ গ্রেপ্তার করা হয়।

একই দিন রাজধানীর তেজগাঁও থানার কারওয়ান বাজার এলাকায় পৃথক আরেকটি অভিযানে মো. বিল্লাল হোসেন (২৮) নামে এক ব্যক্তিকে একটি চাপাতিসহ আটক করা হয়। র‍্যাবের ভাষ্য অনুযায়ী, বিল্লাল একজন স্বীকৃত কিশোর গ্যাং লিডার এবং তার বিরুদ্ধে মাদক ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

র‍্যাব জানায়, গ্রেপ্তার তিনজন দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে রাজধানীর মোহাম্মদপুর, আদাবরসহ বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি, চুরি এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

র‍্যাবের তথ্য অনুযায়ী, ধ্বংস কবিরের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই ও মাদক-সংক্রান্ত অন্তত পাঁচটি মামলা রয়েছে। অন্যদিকে বিল্লাল হোসেনের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও মাদক-সংক্রান্ত মোট ১১টি মামলা রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!