1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শেষ ষোলো নিশ্চিত ১৯ দল, চূড়ান্ত হচ্ছে নকআউটের লড়াই - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

শেষ ষোলো নিশ্চিত ১৯ দল, চূড়ান্ত হচ্ছে নকআউটের লড়াই

প্রতিনিধি

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্ব শেষের দিকে এসে নকআউট পর্বের চিত্র অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। এখন পর্যন্ত ১২টি গ্রুপের মধ্যে ৬টি গ্রুপের খেলা শেষ হয়েছে এবং মোট ১৯টি দল নিশ্চিত করেছে শেষ ষোলো নয়, রাউন্ড অব ৩২ (নকআউট)-এ জায়গা। ইতোমধ্যে কয়েকটি ম্যাচআপও চূড়ান্ত হয়েছে।

গ্রুপ ‘এ’ থেকে স্বাগতিক মেক্সিকো শতভাগ জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। প্রথমবারের মতো নকআউটে উঠেছে দক্ষিণ আফ্রিকা, যারা রাউন্ড অব ৩২-এ মুখোমুখি হবে কানাডার

গ্রুপ ‘বি’ থেকে সুইজারল্যান্ড শীর্ষস্থান দখল করেছে। কানাডা দ্বিতীয় হয়ে এবং বসনিয়া ও হার্জেগোভিনা সেরা তৃতীয় দল হিসেবে নকআউটে উঠেছে। বসনিয়া খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে।

গ্রুপ ‘সি’ থেকে ব্রাজিলমরক্কো শেষ ৩২ নিশ্চিত করেছে। নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ জাপান, আর মরক্কো খেলবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে।

গ্রুপ ‘ডি’ থেকে যুক্তরাষ্ট্রঅস্ট্রেলিয়া, গ্রুপ ‘ই’ থেকে জার্মানি, আইভরি কোস্টইকুয়েডর, আর গ্রুপ ‘এফ’ থেকে নেদারল্যান্ডস, জাপানসুইডেন নকআউটে জায়গা করে নিয়েছে।

গ্রুপ ‘আই’ থেকে দুই ম্যাচেই জয় তুলে নিয়ে শেষ ৩২ নিশ্চিত করেছে ফ্রান্সনরওয়ে। একইভাবে গ্রুপ ‘জে’ থেকে আর্জেন্টিনা এবং গ্রুপ ‘কে’ থেকে কলম্বিয়াও নকআউটে নিজেদের জায়গা পাকা করেছে।

এদিকে এখন পর্যন্ত বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে তুরস্ক, তিউনিসিয়া, হাইতি, পানামা, চেক প্রজাতন্ত্র, কাতার, কুরাসাও ও জর্ডান

গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো শেষ হলে সেরা তৃতীয় স্থান পাওয়া দলগুলোর তালিকা এবং রাউন্ড অব ৩২-এর পূর্ণ সূচি চূড়ান্ত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!