1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘আমি তার স্ত্রী নই’— মির্জা আবুল বাশারের সঙ্গে নাম জড়িয়ে ক্ষুব্ধ চিত্রনায়িকা ববি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

‘আমি তার স্ত্রী নই’— মির্জা আবুল বাশারের সঙ্গে নাম জড়িয়ে ক্ষুব্ধ চিত্রনায়িকা ববি

প্রতিনিধি

ব্যবসায়ী মির্জা আবুল বাশারের সঙ্গে নিজের নাম জড়িয়ে ‘স্ত্রী’ বা ‘কথিত স্ত্রী’ উল্লেখ করে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। শনিবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব খবরকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।

ববি বলেন, কিছু গণমাধ্যম ভিউ বাড়ানোর উদ্দেশ্যে তার সম্মানহানি করতে এমন সংবাদ প্রকাশ করেছে। তিনি স্পষ্টভাবে জানান, ব্যবসায়ী মির্জা আবুল বাশারের সঙ্গে তার কোনো বৈবাহিক সম্পর্ক নেই। যদি তিনি কখনও বিয়ে করেন, তাহলে সেটি নিজেই সবার সামনে প্রকাশ করবেন।

সম্প্রতি প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মির্জা আবুল বাশারকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর কয়েকটি গণমাধ্যমে বাশারকে ববির স্বামী হিসেবে উল্লেখ করে সংবাদ প্রকাশ করা হয়। তবে ফেসবুক পোস্টের মাধ্যমে সেই দাবি পুরোপুরি অস্বীকার করেছেন এই অভিনেত্রী।

ববি আরও জানান, তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশকারী গণমাধ্যমগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করছেন। তিনি দেশের গণমাধ্যম ও সাংবাদিকদের প্রতি আস্থা রাখার পাশাপাশি দায়িত্বশীল সংবাদ প্রকাশের আহ্বান জানান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!