1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ শুরু, অংশ নিচ্ছেন শীর্ষ নেতারা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ শুরু, অংশ নিচ্ছেন শীর্ষ নেতারা

প্রতিনিধি

গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘবসহ বিভিন্ন দাবিতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের খুলনা বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। শনিবার (২০ জুন) দুপুর ২টায় নগরীর সার্কিট হাউজ ময়দানে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

সমাবেশ মঞ্চে ১১ দলের স্থানীয় ও জাতীয় পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দিচ্ছেন। এতে নগরীজুড়ে রাজনৈতিক উত্তেজনা ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

সমাবেশের প্রধান অতিথি বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সকালে খুলনায় পৌঁছান। এ সময় তাকে স্বাগত জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ স্থানীয় নেতারা।

খুলনা মহানগর জামায়াতের আমির মাহফুজুর রহমান জানান, বিভাগের ১০টি জেলা থেকে কয়েক লাখ মানুষের উপস্থিতির আশা করা হচ্ছে। সমাবেশকে কেন্দ্র করে সার্কিট হাউজ ময়দান ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। যানবাহন নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখতে স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে এবং শতাধিক মাইকের ব্যবস্থা রাখা হয়েছে।

সমাবেশে প্রধান অতিথির পাশাপাশি বক্তব্য দেবেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। তাদের মধ্যে রয়েছেন নাহিদ ইসলাম (এনসিপি), ড. অলি আহমদ, মামুনুল হক, সাখাওয়াত হোসাইন, হাবীবুল্লাহ মিয়াজী, রাশেদ প্রধান, মুস্তাফিজুর রহমান ইরান, মুসা বিন ইজহার, এ কে এম আনোয়ারুল ইসলাম ও মুজিবুর রহমান মঞ্জুসহ অন্যান্য নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!