1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আদিতমারীতে নন্দিনী হত্যাকাণ্ড ঘিরে সহিংসতা, ১০ জন গ্রেপ্তার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

আদিতমারীতে নন্দিনী হত্যাকাণ্ড ঘিরে সহিংসতা, ১০ জন গ্রেপ্তার

প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারীতে শিশু নন্দিনী হত্যার আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশ ও প্রশাসনের ওপর হামলার দুটি মামলায় ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব।

পুলিশ জানায়, গত মঙ্গলবার সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামে ভুট্টাখেত থেকে সাত বছরের শিশু নন্দিনীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে বিধান চন্দ্রকে আটক করা হলে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে স্থানীয় কিছু ব্যক্তি। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষে পুলিশের পাশাপাশি প্রশাসনের কর্মকর্তারাও হামলার শিকার হন। এতে ৩৫-৪০ জন আহত হন এবং ডিসি-এসপির গাড়িসহ অন্তত সাতটি যানবাহন ভাঙচুর করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে পুলিশ দুটি পৃথক মামলা করে, যেখানে মোট ১২০০ থেকে ১৫০০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়। এই দুই মামলার ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, নন্দিনীর বাবা নলিনী মোহন হত্যার ঘটনায় বাদী হয়ে মামলা করেছেন। ইতোমধ্যে প্রধান অভিযুক্ত বিধান চন্দ্র ও তার বাবাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। আদালতে বিধান হত্যার দায় স্বীকার করে জবানবন্দিও দিয়েছে।

পুলিশ সুপার আসাদুজ্জামান জানিয়েছেন, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অন্যান্য হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!