1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যাত্রা-সার্কাসে হয়রানি বন্ধে বড় সিদ্ধান্ত, অনুমতি দেবে সরাসরি সংস্কৃতি মন্ত্রণালয় - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

যাত্রা-সার্কাসে হয়রানি বন্ধে বড় সিদ্ধান্ত, অনুমতি দেবে সরাসরি সংস্কৃতি মন্ত্রণালয়

প্রতিনিধি

বাংলার ঐতিহ্যবাহী যাত্রাপালা ও সার্কাসকে টিকিয়ে রাখতে এবং শিল্পীদের প্রশাসনিক হয়রানি থেকে রক্ষা করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে যাত্রাদল ও সার্কাস পরিচালনার প্রাথমিক অনুমতি সরাসরি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে দেওয়া হবে।

বুধবার (১৮ জুন) বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত দুই দিনের যাত্রাশিল্পের মানোন্নয়ন বিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন সংস্কৃতিমন্ত্রী নিতায় রায় চৌধুরী।

তিনি বলেন, যাত্রা ও সার্কাস শিল্পকে পুনরুজ্জীবিত করতে সরকার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেবে। তবে এই শিল্পের আড়ালে কোনো ধরনের অশ্লীলতা বা সমাজবিরোধী কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। একই সঙ্গে সুস্থ ও রুচিশীল বিনোদন নিশ্চিত করতে নতুন নীতিমালা প্রণয়নের কাজও চলছে।

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, যাত্রাশিল্পকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক করতে হবে। বাচনভঙ্গি, মঞ্চসজ্জা, বাদ্যযন্ত্র ও উপস্থাপনায় নতুনত্ব আনতে হবে, যাতে নতুন প্রজন্মও এ শিল্পের প্রতি আগ্রহী হয়।

কর্মশালায় দেশের বিভিন্ন অঞ্চলের যাত্রাশিল্পী ও সংগঠকরা আর্থিক নিরাপত্তা, ঝুঁকিভাতা ও কর্মপরিবেশ উন্নয়নের দাবি জানান। পাশাপাশি গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যকে সামনে রেখে নতুন প্রযোজনা তৈরির আহ্বানও জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!